বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ ২০:০৪:০৩ পিএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
মহান বিজয় দিবসে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৩ শতাধিক রোগী
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 18 December, 2024
মহান বিজয় দিবসে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৩ শতাধিক রোগী

মহান বিজয় দিবসে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৩ শতাধিক রোগী

বাগেরহাটে মহান বিজয় দিবস উপলক্ষে প্রায় ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে বাগেরহাট চক্ষু হাসপাতালে দিন ব্যাপী এ চিকিৎসা প্রদান করেন ভীষণ বাংলাদেশ হেলথ এডুকেশন সোসাইটি নামের একটি বেসরকারি সংস্থা। এসময় দূর-দূরান্ত থেকে আসা রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের সাথে ওষুধ ও চশমা দেওয়া হয়।

মোড়লগঞ্জ থেকে  চিকিৎসা নিতে আসা শেখ মাহফুজ আহমেদ বলেন, বিনামূল্যে সেবা নিতে পেরেছি। ডাক্তাররা চোখের পরীক্ষা-নিরীক্ষা করে ওষুধ ও চশমা দিয়েছে। কোনো টাকা-পয়সা লাগে নাই। চিকিৎসা নিতে আসা রোগী মরিয়ম বেগম বলেন, আমার ছানি অপারেশন করাতে হবে বলেছে, আজকে সবকিছু লিখে নিল, পরে  বিনামূল্যে ছানি অপারেশন করিয়ে দেবে বলেছে।
মহান বিজয় দিবসে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৩ শতাধিক রোগী

মহান বিজয় দিবসে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৩ শতাধিক রোগী


বাগেরহাট চক্ষু হাসপাতালের সহকারী চিকিৎসক মোঃ এনামুল ইসলাম বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে বাগেরহাট চক্ষু হাসপাতালে ভিশন বাংলাদেশ হেলথ এ্যান্ড এডুকেশন সোসাইটির আয়োজনে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে।
এখানে চক্ষু চিকিৎসার পাশাপাশি ওষুধ ও যাদের চশমার প্রয়োজন তাদেরকে বিনামূল্যে চশমা দেওয়া হয়েছে। যাদের ছানি অপারেশন করতে হবে তাদেরকে আজকে বাছাই করে পরবর্তী সময়ে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com