রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০২:২৪ এএম
শিরোনাম লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি মোটরসাইকেল       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পথসভায় জনতার ঢল।       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন ও খাম্বা চুরি করে পালানো শক্তিই জামায়াতের শান্তিপূর্ণ প্রচারণায় হামলা চালাচ্ছে — ভিপি রিয়াজুল ইসলাম       নীলফামারীর জনসভা মঞ্চে তারেক রহমান       “মানুষ আগে, রাজনীতি পরে” এই প্রত্যয়ে ত্রিশালে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাতের ইশতেহার ঘোষণা       
শেখ হাসিনাসহ দ্বাদশ সংসদের ৩৪৪ এমপিকে আসামি করে মামলার আবেদন
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 9 January, 2025
শেখ হাসিনাসহ দ্বাদশ সংসদের ৩৪৪ এমপিকে আসামি করে মামলার আবেদন

শেখ হাসিনাসহ দ্বাদশ সংসদের ৩৪৪ এমপিকে আসামি করে মামলার আবেদন

 ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ও সংরক্ষিত নারী আসনের ৩৪৪ এমপিকে আসামি করে ঢাকার আদালতে হত্যাচেষ্টা মামলার আবেদন করা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও এমপি শেখ হাসিনাসহ ২৯৫ জন ও সংরক্ষিত নারী আসনের ৪৯ জন এমপিকে আসামি করা হয়েছে। ছাত্র-অভ্যুত্থানের সময় একদফার আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় গার্মেন্টসকর্মী মো. আলাদুল ইসলাম ওরফে আলাউদ্দিন (২৮) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মামলার আবেদন করা হয়। গত ৬ জানুয়ারি ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ’র আদালতে বাদী হয়ে এ মামলাটি করেন ভুক্তভোগী নিজেই। আদালত এ ঘটনায় কোনো মামলা আছে কিনা তা যাচাই করে আগামী ২৭ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দেন। আজ বাদীপক্ষের আইনজীবী মাসুদ মিয়া বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আবেদনে উল্লেখযোগ্য আসামিরা হলেন, শেখ হাসিনার শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। আসামিরা সকলে দ্বাদশ সংসদের এমপি ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী আলাউদ্দিন আশুলিয়ায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। গত বছরের ৫ আগস্ট তিনি ঢাকার আশুলিয়া এলাকায় ছাত্র-জনতার পক্ষে আন্দোলনে নামেন। এদিন বেলা দুইটার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় ডান হাতে গুলিবিদ্ধ হন আলাউদ্দিন। এরপর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে চিকিৎসা নেন তিনি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com