মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ ০৩:০৩:৩০ এএম
শিরোনাম পরিবার নিয়ে দেখা যাবে ’দম’        কুড়িগ্রামে বৃটিশ শাসন আমলে নির্মিত ঝুকিপুর্ন ব্রীজে ভারী যানবাহন চলাচলে নিষেধ থাকলেও চলছে অবাধে       "নতুন প্রত্যয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নেতৃত্বে বাছির জামাল"       তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন :জনপ্রশাসন উপদেষ্টা        মাওনা চৌরাস্তায় লক্ষ টাকার সিসিটিভি ও লাইট ব্যানারের আড়ালে নেই সিসিটিভি মনিটরিং       চুয়াডাঙ্গায় চাদাবাজির সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক       নকলায় সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ৪      
রংপুরে হত্যা মামলার গ্রেফতার-২
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 11 January, 2025
রংপুরে হত্যা মামলার গ্রেফতার-২

রংপুরে হত্যা মামলার গ্রেফতার-২

জেলার মাহিগঞ্জে আব্দুল আজিজ হত্যা মামলার রহস্য উদঘাটন ও হত্যায় জড়িত দুজনকে শুক্রবার রাত ১০টায় গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা, মাহিগঞ্জ থানার দক্ষিণ বকচি গ্রামের তসলিম মিয়ার ছেলে ফারুক হোসেন (২৮) ও একই এলাকার বাসিন্দা আব্দল কুদ্দুস মিয়ার ছেলে বিপ্লব মিয়া (২২)। শুক্রবার রাত গ্রেফতার ও মামলার রহস্য উদঘাটনের সত্যতা নিশ্চিত করে মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে রংপুরের মাহিগঞ্জ থানার দক্ষিণ বকচি গ্রামের আব্দুল্লাহ (৫০) নামের এক কৃষক নেপিয়ার ক্ষেত থেকে বিবস্ত্র ও মৃত অবস্থায় ওই এলাকার মৃত নুর হোসেনের ছেলে আব্দুল আজিজের মরদেহ উদ্ধার করা হয়। পরে থানায় মৃতের ভাই আশাদুল ইসলাম(২৯) একটি লিখিত অভিযোগ করে। পুলিশ মরদেহ উদ্ধার ও এ ঘটনার রহস্য উদঘাটন এবং হত্যায় জড়িতদের গ্রেফতারে তদন্ত তৎপরতা শুরু করে। তদন্ত শেষে আব্দুল আজিজ হত্যায় জড়িত ফারুক হোসেন ও বিপ্লব মিয়াকে ১০ জানুয়ারি গ্রেফতার করে। পুলিশ আরো জানায়, আব্দুল আজিজ হত্যায় জড়িত দুজনকে গ্রেফতারের পর গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যার বিষয়টি স্বীকার করে এবং তাদের দেখানো মতে হত্যার শিকার আব্দুল আজিজের রক্তমাখা লুঙ্গি, জ্যাকেট ও ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, আজিজ হত্যায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে। আজ সকাল ১০টায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com