শনিবার ১৭ জানুয়ারি ২০২৬ ০৬:০১:৫০ এএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদে সমাবেশ       খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন       দেশের চাবি আপনার হাতে" গণভোট জনসচেতনতা মূলক ও গলাচিপায় কনসার্ট অনুষ্ঠিত        দুদকের ফাঁদে ধরা বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মচারী        আনসার ভিডিপি সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালকের সাথে তুর্কি মহাকাশ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ        নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা       বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরার আকস্মিক মৃত্যু       
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় নিহত - ২
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 20 January, 2025
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় নিহত - ২

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় নিহত - ২

 জেলার রায়পুরায় গতরাতে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে গিয়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের অরক্ষিত হাসনাবাদ রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জহিরুল ইসলাম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে ইজিবাইক চালক বাচ্চু মিয়া (৫০) এবং একই এলাকার কলিম উদ্দিনের ছেলে মন্নাফ মিয়া (৪৮)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একজন যাত্রীসহ ব্যাটারিচালিত একটি ইজিবাইক হাসনাবাদ অরক্ষিত রেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন ইজিবাইকটিকে ধাক্কা দিলে এটি ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক বাচ্চু মিয়া ও যাত্রী মন্নাফ মিয়া মারা যান।

স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হাসনাবাদ রেল ক্রসিংটি অরক্ষিত রয়েছে। কোনো গেটম্যান কিংবা সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটে। 

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, "খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী ও পরিচয় শনাক্ত করেছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com