সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫ ১৪:১২:২০ পিএম
শিরোনাম মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত       বাবা ও ছেলে মিলে ঘটিয়েছে অস্ট্রেলিয়ার বন্ডি বিচ হামলা, নিহত ১৬       বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক       আগামী সরকারকে শক্তিশালী ম্যান্ডেটের ওপর দাঁড়াতে হবে: তারেক রহমান       কলম্বিয়ায় ৮০ মিটার খাদে স্কুল বাস, নিহত ১৭       পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত       নোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত।      
ফেসবুকে যা লিখলেন আলোচিত অভিনেতা জয়
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 21 January, 2025
ফেসবুকে যা লিখলেন আলোচিত অভিনেতা জয়

ফেসবুকে যা লিখলেন আলোচিত অভিনেতা জয়

আলোচিত-সমালোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। বর্তমানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘৩০০ সেকেন্ড’ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে রয়েছেন। এ অনুষ্ঠানে বিভিন্ন ধরনের প্রশ্নে করার জন্য হরহামেশাই সংবাদের শিরোনাম হয়ে থাকেন।

কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব থাকেন তিনি। সম্প্রতি জয় তার বাবাকে নেয় এক আবেগঘন পোস্ট দিয়েছেন। যেখানে উল্লেখ করেছেন, ‘বাবা হারানোর চার বছর। বাবার মতো ছায়া কেউ দেয় না।’

 শেয়ার করা ছবিতে দেখা যায়, জয় তার দুই ছেলের সঙ্গে সোফায় বসে রয়েছে, পাশে রয়েছেন অভিনেতার বাবা। আরেকটি ছবিতে বাবা-ছেলে ক্যামেরাবন্দি হয়েছেন।

 শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, ‘বাবা হারানোর চার বছর। বাবার মতো ছায়া কেউ দেয় না। যেমন মায়ের মতো মায়া অন্য কেউ দিতে পারে না। আমার ছায়া নেই কিন্তু এখনো মায়া আছে। যাদের মায়া এবং ছায়া দুটোই নেই তারা বাঁচে কীভাবে?’

কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন, ‘আল্লাহ এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া সকল মা বাবাকে তুমি জান্নাত নসিব করিও আমিন।’
আরেকজনের ভাষ্য, ‘আমার বাবা মারা যাওয়ার ১৫বছর হয়ে গেছে। এক মাস আগে মা ও মারা গেছে। আজ আমি একা। বড় অসহায়।’ শফিকুর রহমান রাসেল নামে একজন লিখেছেন, ‘আপনার বাবার জন্য দোয়া রইল।’
দূরের আওয়াজ নামে একজন লিখেছেন, ‘আপনার বাবার জন্য বিনম্র শ্রদ্ধা ও দোয়া রইল ভাই।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com