মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ০০:১২:৪৩ এএম
শিরোনাম আমদানির খবরে কমছে পিয়াজের দাম       সুষ্ঠু নির্বাচন উপহার দিতে না পারার কোনও কারণ নেই : শ্রম উপদেষ্টা        ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরাতে বিস্তৃত সংস্কার গ্রহণ করা হয়েছে : গভর্নর       বিএনপি ক্ষমতায় গেলে আবারও খাল খনন কর্মসূচি শুরু হবে : তারেক রহমান       কক্সবাজারের ৯ থানায় নতুন ওসির দায়িত্ব গ্রহণ        সুন্দরবনের কয়রায় কোস্ট গার্ডের পৃথক ২ টি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি জেলে উদ্ধার এবং হরিণের মাংসসহ শিকারি আটক       পাঁচ বছরের জন্য ইসির নিবন্ধন পেল ৮১ পর্যবেক্ষক সংস্থা      
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কার প্রতিপক্ষ কিস
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 23 January, 2025
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কার প্রতিপক্ষ কিস

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কার প্রতিপক্ষ কিস

প্রত্যাবর্তনের অসাধারণ গল্প লিখে পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ইগা শিয়াওতেককে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন ম্যাডিসন কিস। যেখানে তার প্রতিপক্ষ টানা দুইবারের চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা।

মেলবোর্নের রড লেভার অ্যারেনায় বৃহস্পতিবার নারী এককের দ্বিতীয় সেমি-ফাইনালে দ্বিতীয় বাছাই শিয়াওতেকের বিপক্ষে ৫-৭, ৬-১, ৭-৬ (১০-৮) গেমে জেতেন ১৯তম বাছাই কিস।

সাড়ে সাত বছরের মধ্যে প্রথম ও ক্যারিয়ারে দ্বিতীয়বার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন যুক্তরাষ্ট্রের ২৯ বছর বয়সী এই খেলোয়াড়।

দিনের আগের ম্যাচে প্রথম সেমি-ফাইনালে বন্ধু পাউলো বাদোসাকে ৬-৪, ৬-২ গেমের সরাসরি সেটে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠেন র‌্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় সাবালেঙ্কা।

১৯৯৯ সালে মার্টিনা হিঙ্গিসের পর প্রথম এবং সব মিলিয়ে সপ্তম নারী খেলোয়াড় হিসেবে টানা তিনবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের হাতছানি তার সামনে।

২০২৩ সালের শুরু থেকে হার্ড-কোর্ট স্ল্যামে (অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন) ৩৪ ম্যাচের মধ্যে ৩৩টিই জিতলেন সাবালেঙ্কা। এর মধ্যে অস্ট্রেলিয়ান ওপেনে জিতলেন টানা ২০ ম্যাচ।

অন্য দিকে ২০১৭ সালে ইউএস ওপেনের ফাইনালে স্বদেশী স্লোয়ান স্টিভেন্সের বিপক্ষে হেরেছিলেন কিস। এরপর চারবার গ্র্যান্ড স্ল্যামের সেমি-ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল তাকে।

কাঁধের চোটে অস্ট্রেলিয়ান ওপেনের গত আসরে খেলতে পারেননি কিস। এবার ফিরেই প্রথমবারের মতো এখানে পৌঁছে গেলেন শিরোপা লড়াইয়ের মঞ্চে।

ফাইনাল হবে আগামী শনিবার। কিসের সামনে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের সুযোগ।

এখন পর্যন্ত কিস ও সাবালাঙ্কা মুখোমুখি হয়েছেন পাঁচবার। যেখানে ৪-১ ব্যবধানে এগিয়ে সাবালাঙ্কা। সবশেষ তিনবারের দেখাতেই জিতেছেন তিনি।

গ্র্যান্ড স্ল্যামে সবশেষ কিস আর সাবালেঙ্কার দেখা হয়েছিল ২০২৩ সালে ইউএস ওপেনের সেমি-ফাইনালে। যেখানে তিন সেটের লড়াইয়ে জিতেছিলেন সাবালাঙ্কা।

গত তিন বছরের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন শিয়াওতেকের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে খেলার অপেক্ষার আরও বাড়ল। এই নিয়ে দ্বিতীয়বার মেলবোর্নে সেমি-ফাইনাল থেকে বিদায় নিলেন ২৩ বছর বয়সী পোলিশ তারকা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com