রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০২:৩০ এএম
শিরোনাম লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি মোটরসাইকেল       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পথসভায় জনতার ঢল।       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন ও খাম্বা চুরি করে পালানো শক্তিই জামায়াতের শান্তিপূর্ণ প্রচারণায় হামলা চালাচ্ছে — ভিপি রিয়াজুল ইসলাম       নীলফামারীর জনসভা মঞ্চে তারেক রহমান       “মানুষ আগে, রাজনীতি পরে” এই প্রত্যয়ে ত্রিশালে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাতের ইশতেহার ঘোষণা       
দুর্ব্যবহার করতেন শাহরুখ-সালমান: রাকেশ রোশন
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 26 January, 2025
দুর্ব্যবহার করতেন শাহরুখ-সালমান: রাকেশ রোশন
একজন রোমাঞ্চের বাদশা, আরেকজন ভাইজান। দু'জনকে নিয়ে একসাথে কাজ করা সহজ কথা নয় মোটে। বলছি বলিউডের মেগাস্টার শাহরুখ এবং সালমান খানের কথা। বিখ্যাত এই দুই তারকার ব্যাপক সমাদ সিনেমা 'কারান অর্জুন।' জনপ্রিয় নির্মাতা রাকেশ রোশনের পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেছিলেন বি-টাউনের এই দুই জায়ান্ট।
 
জানা যায়, সিনেমার শুটিং চলাকালে তারকাদের খারাপ ব্যবহারে অতিষ্ঠ হয়েছিলেন রাকেশ। সম্প্রতি মুক্তি পেয়েছে তথ্যচিত্র সিরিজ ‘দ্য রোশনস’। আর সেখানেই উঠে এসেছে শাহরুখ–সালমানের সঙ্গে কাজ করার সেই তিক্ত অভিজ্ঞতা।

নির্মাতা বলেন, ‘সব সিনেমায়ই আমি নিশ্চিন্তে কাজ করেছি। শুধু ‘কারান অর্জুন’ ছবিতে প্রথম থেকেই সমস্যা লেগে থাকত। এক এক দিন ভাবতাম, কেন এসব ঘটছে, তবুও মেনে নিতাম।’

রোশনের ভাষ্যে, ‘প্রতিদিন সকালে প্রার্থনা করতাম, আমি যেন মেজাজ না হারিয়ে ফেলি। এই ছেলে দুটো (শাহরুখ-সালমন) অপরিণত। ওরা যেমন আচরণ করছে করুক। আমার যেন মাথা গরম না হয়। আমার কাজটা যেন সম্পূর্ণ হয়। অবশেষে নির্দিষ্ট দিনের মধ্যেই সেই ছবির কাজ শেষ করেছিলাম।’

এসময় তিনি আরও বলেন, 'সিনেমার গল্প নিয়ে কোনও আগ্রহই ছিল না সালমন ও শাহরুখের। মনে আছে, একদিন একটা দৃশ্যের শুটিংয়ের সমস্ত কিছু প্রস্তুত হয়ে গিয়েছে। কিন্তু তাদের দেখা নেই। একেবারে শেষ মুহূর্তে তারা এসেছে এবং তাড়াহুড়ো করে শুটিং করল।’

উল্লেখ্য, এই সিনেমার গল্পের উপর কোনও বিশ্বাসই ছিল না এই দুই তারকার। এমনকি এই তথ্যচিত্রে শাহরুখ নিজেই স্বীকার করেছেন, তিনি সেই সময় দুর্ব্যবহার করতেন। সেই জন্য নাকি রাকেশ রোশনের স্ত্রীর কাছে বকাও খেয়েছিলেন দুই খান।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com