মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ০২:১২:৩৭ এএম
শিরোনাম আমদানির খবরে কমছে পিয়াজের দাম       সুষ্ঠু নির্বাচন উপহার দিতে না পারার কোনও কারণ নেই : শ্রম উপদেষ্টা        ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরাতে বিস্তৃত সংস্কার গ্রহণ করা হয়েছে : গভর্নর       বিএনপি ক্ষমতায় গেলে আবারও খাল খনন কর্মসূচি শুরু হবে : তারেক রহমান       কক্সবাজারের ৯ থানায় নতুন ওসির দায়িত্ব গ্রহণ        সুন্দরবনের কয়রায় কোস্ট গার্ডের পৃথক ২ টি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি জেলে উদ্ধার এবং হরিণের মাংসসহ শিকারি আটক       পাঁচ বছরের জন্য ইসির নিবন্ধন পেল ৮১ পর্যবেক্ষক সংস্থা      
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 30 January, 2025
সাত কলেজের নতুন নাম হতে পারে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’

ঢাকার সরকারি সাত বড় কলেজের জন্য আলাদা যে বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করছে সরকার, সেটির নাম হতে পারে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজসহ এ সংক্রান্ত কমিটির তিন সদস্য শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই এই নামটি প্রস্তাব করা হয়।

এসএমএ ফায়েজ বলেন, জুলাই আন্দোলনের সঙ্গে এ নামটি সামঞ্জস্য- তাই এ নামটি প্রস্তাব করা হয়েছে। শিক্ষার্থীরা চাইলে এ নামটি গ্রহণ করা হতে পারে।

ইউজিসি চেয়ারম্যান বলেন, শিক্ষা উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠকে অধ্যাপক তানজিম সহ আমরা কমিটির তিনজন ছিলাম। সেখানে প্রস্তাবিত বেশ কয়েকটি নামের মধ্যে জুলাই- ৩৬ নামটি নিয়েই বেশি আলোচনা হয়েছে। মূলত, ৫ আগস্ট যে নতুন দেশ উপহার দিয়েছে শিক্ষার্থীরা, সেটিকে স্মরণে রাখতে জুলাই-৩৬ নামটি প্রস্তাব করা হয়। উপদেষ্টাও নামটি পছন্দ করেছেন।

তিনি বলেন, আমরা এখন এই বিশ্ববিদ্যালয়টির মডেল কেমন হবে, তা নির্ধারণ করব। আজকেই ইউজিসিতে বিষয়টি নিয়ে আলোচনা হবে। শিক্ষার্থীদের সঙ্গে আমাদের এক দফা আলোচনা হয়েছে। আরও এক দফা আলোচনা হবে। এরপর শিক্ষার্থীরা চূড়ান্ত করলে বিশ্ববিদ্যালয়ের নাম নির্ধারণ করা হবে।

সরকারি এই সাত কলেজ হলো ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও সরকারি বাঙলা কলেজ। এসব কলেজে প্রায় দুই লাখ শিক্ষার্থী রয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com