| শিরোনাম |
|
নদিয়ায় সরস্বতী ঠাকুর দেখে ফেরার পথে অঘটন, ৪ জন নিহত
নিজস্ব প্রতিবেদক :
|
|
নদিয়ায় সরস্বতী ঠাকুর দেখে ফেরার পথে অঘটন, ৪ জন নিহত মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বাইকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। একটি বাইকে ৪জনই ছিল। রবিবার (২ ফেব্রুয়ারি ) গভীর রাতে সরস্বতী ঠাকুর দেখে ফিরছিলেন তাঁরা। করিমপুর থানার কানাইখালি এলাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি লরির পর বন্ধ দোকানের শার্টারে ধাক্কা মারে বাইকটি। গুরুতর আহত হয় ৪ জন। তাদেরকে উদ্ধার করে প্রথমে নাজিরপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বাকি ২ জনকে প্রথমে তেহট্ট মহকুমা হাসপাতাল এবং পরে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় ওই ২ জনের ও। মৃতরা হল সুমন মন্ডল, তন্ময় বিশ্বাস, দীপ মন্ডল এবং মণীশ বিশ্বাস। প্রত্যেেকই তেহট্ট থানার ছিটকা আস্ত্তল্যনগর এলাকার বাসিন্দা। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় নেমেছে শোকের ছায়া। |