রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২:১৪ এএম
শিরোনাম লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি মোটরসাইকেল       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পথসভায় জনতার ঢল।       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন ও খাম্বা চুরি করে পালানো শক্তিই জামায়াতের শান্তিপূর্ণ প্রচারণায় হামলা চালাচ্ছে — ভিপি রিয়াজুল ইসলাম       নীলফামারীর জনসভা মঞ্চে তারেক রহমান       “মানুষ আগে, রাজনীতি পরে” এই প্রত্যয়ে ত্রিশালে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাতের ইশতেহার ঘোষণা       
মৌসুম শুরুর আগে দারুণ ছন্দে মেসি
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 9 February, 2025
মৌসুম শুরুর আগে দারুণ ছন্দে মেসি

মৌসুম শুরুর আগে দারুণ ছন্দে মেসি

ছবি: ইন্টার মায়ামি/ফেসবুক
যুক্তরাষ্ট্রে নতুন ফুটবল মৌসুম শুরুর আগে দারুণ ছন্দে আছেন ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসি। প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসের দল সি. ডি. অলিম্পিয়ার বিপক্ষে বড় ব্যবধানের জয়ে নিজে গোল করার পাশাপাশি দুটি গোল করিয়েছেনও আর্জেন্টাইন মহায়নায়ক।

বাংলাদেশ সময় রোববার সকালে স্বাগতিক অলিম্পিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি। মেসি ও লুইস সুয়ারেজ দুজনই একটি করে গোল করেছেন।


ম্যাচের ২৭তম মিনিটে প্রথম গোলটি আসে মেসির কাছ থেকেই। আর্জেন্টিনার মার্সেলো ভাইগান্টের বাড়ানো বল ডি বক্সে পেয়ে যান সুয়ারেজ। নিজে শট না নিয়ে অরক্ষিত মেসিকে দিয়ে দেন এই উরুগুয়ান। বাকি কাজটা সহজেই সারেন রেকর্ড আটবারের বর্ষসেরা ফুটবলার।

৪৪তম মিনিটে ফেদেরিকো রেদোনদো ও প্রথমার্ধের যোগ করা সময়ে নোয়াহ অ্যালেন গোল দুটি করেন মেসির সহায়তায়। সুয়ারেজ ব্যবধান ৪–০ করেন ম্যাচের ৫৮ মিনিটেই। ম্যাচের ৭৯তম মিনিটে শেষ গোলটি করেন রায়ান সেইলর।

যুক্তরাষ্ট্রের বাইরে এটিই মায়ামির শেষ প্রস্তুতি ম্যাচ। আগামী শুক্রবার প্রাক্‌–মৌসুম প্রস্তুতি ম্যাচে মেসিরা খেলবেন ওরল্যান্ডো সিটির বিপক্ষে। ৪ দিন পর কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে নিজেদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ স্পোর্টিং কানসাস সিটি।

আগামী ২২ ফেব্রুয়ারি মেজর লিগ সকারে (এমএলএস) নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে মায়ামি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com