সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫ ১৪:১২:২৮ পিএম
শিরোনাম মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত       বাবা ও ছেলে মিলে ঘটিয়েছে অস্ট্রেলিয়ার বন্ডি বিচ হামলা, নিহত ১৬       বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক       আগামী সরকারকে শক্তিশালী ম্যান্ডেটের ওপর দাঁড়াতে হবে: তারেক রহমান       কলম্বিয়ায় ৮০ মিটার খাদে স্কুল বাস, নিহত ১৭       পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত       নোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত।      
দুর্বৃত্তের গুলিতে নিহত হলো কুষ্টিয়ার তরুণ
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 11 February, 2025
দুর্বৃত্তের গুলিতে নিহত হলো কুষ্টিয়ার তরুণ

দুর্বৃত্তের গুলিতে নিহত হলো কুষ্টিয়ার তরুণ

সাইফ উদ্দীন আল-আজাদ, স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ার দৌলতপুরে দুবৃত্তের গুলিতে রাজু হোসেন (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের পদ্মানদীর চরে গুলিবিদ্ধ হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

নিহত রাজু ওই ইউনিয়নের ফারাকপুর ভাঙাপাড়া এলাকার ইব্রাহিম প্রামাণিকের ছেলে। তিনি পদ্মা নদীর চরে বালুরঘাটে শ্রমিক হিসাবে কাজ করতেন বলে জানা গেছে। কী কারণে এবং কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, রাতে গুলিবিদ্ধ হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। 

খবর পেয়ে রাতে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। তবে কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে এ বিষয়ে বিস্তারিত কোন কিছু জানা যায়নি। পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করছে।দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, রাজু বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com