রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০২:০২ এএম
শিরোনাম লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি মোটরসাইকেল       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পথসভায় জনতার ঢল।       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন ও খাম্বা চুরি করে পালানো শক্তিই জামায়াতের শান্তিপূর্ণ প্রচারণায় হামলা চালাচ্ছে — ভিপি রিয়াজুল ইসলাম       নীলফামারীর জনসভা মঞ্চে তারেক রহমান       “মানুষ আগে, রাজনীতি পরে” এই প্রত্যয়ে ত্রিশালে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাতের ইশতেহার ঘোষণা       
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 13 February, 2025
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। এছাড়া বিএনপি আনুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থার পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকাস্থ ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আমরা চাই না। যদি হয় তাহলে রাজনৈতিক বিবেচনায় দেশটাকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাবে। যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত দেশের পরিস্থিতি সহজ হবে।

জুলাই গণঅভ্যুত্থানে বিষয়ে জাতিসংঘের প্রতিবদনকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিগত ১৭ বছরের সব গণহত্যার জন্য শেখ হাসিনা দায়ী। পাশাপাশি দেশে কোন রাজনৈতিক দল নির্বাচন করতে বা নিষিদ্ধ হবে কিনা তা জনগণই সিদ্ধান্ত নেবে।

এছাড়া ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক করবেন বলেও জানান বিএনপি মহাসচিব।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com