রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০২:৫২ এএম
শিরোনাম লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি মোটরসাইকেল       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পথসভায় জনতার ঢল।       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন ও খাম্বা চুরি করে পালানো শক্তিই জামায়াতের শান্তিপূর্ণ প্রচারণায় হামলা চালাচ্ছে — ভিপি রিয়াজুল ইসলাম       নীলফামারীর জনসভা মঞ্চে তারেক রহমান       “মানুষ আগে, রাজনীতি পরে” এই প্রত্যয়ে ত্রিশালে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাতের ইশতেহার ঘোষণা       
সবুজ বাংলাদেশের আয়োজনে জলবায়ু সেমিনার ও ইফতার
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 15 March, 2025
সবুজ বাংলাদেশের আয়োজনে জলবায়ু সেমিনার ও ইফতার

সবুজ বাংলাদেশের আয়োজনে জলবায়ু সেমিনার ও ইফতার

ঢাকা,গুলশান-০১ সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজনে গঐচ গ্লোবাল একাডেমী তে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ সেমিনার ও ইফতার মাহফিল, যার মূল প্রতিপাদ্য ছিল “স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনে তরুণদের ভূমিকা।” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহি লাইফ গ্লোবাল এর প্রধান নির্বাহী পরিচালক আবু সায়েম মাছুম, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ফেডারেশনের যুগ্ম-মহাসচিব,গোলাম রহমান দূর্জয়,সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য ইসমাইল হোসেন, শিহাবুজ্জামান, মার্শাল দেওয়ান, , ঢাকা জেলা সভাপতি সোহেল রানা ইমন, এবং ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি এবিএস বাবলু। 

এছাড়া, অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেন বাবু। সেমিনারে স্থানীয় পর্যায় তরুণদের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বিশেষত, কিভাবে তরুণরা নিজেদের উদ্যোগের মাধ্যমে সামাজিক ও পরিবেশগত সচেতনতা তৈরি করতে পারে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব, সে বিষয়ে আলোকপাত করা হয়। অনুষ্ঠান শেষে, ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে সব অতিথি এবং অংশগ্রহণকারীরা একত্রিত হয়ে রমজানের পবিত্রতায় মিলিত হন এবং একে অপরের সাথে ঐক্যের বন্ধনে আবদ্ধ হন। আয়োজনে উপস্থিত বক্তারা তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনে তাদের ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানান। সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি এই ধরনের উদ্যোগ অব্যাহত রেখে তরুণদের প্রতি পরিবেশ রক্ষায় তাদের শক্তি এবং নেতৃত্বের দায়িত্ব নেওয়ার জন্য উৎসাহিত করবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com