বুধবার ১১ মার্চ ২০২৬ ১৩:০৩:১৭ পিএম
শিরোনাম শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত       আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার, অনুসন্ধানী ভিডিও প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা—ডিআরইউ’র নিন্দা       ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ- সংযোগ বিচ্ছিন্ন-জরিমানা       এমপি রনির উপস্থিতি তে স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতর সহ ৪ টি সভা অনুষ্ঠিত       বিশ্ব পরিস্থিতি উদ্বেগজনক, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে: ব্যারিস্টার রুমিন ফারহানা       ধামইরহাটে দারিদ্র্য ও বাল্য বিবাহের চাপে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এক শিক্ষার্থীর আত্যহত্যা       মধ্যপ্রাচ্য ছাড়লেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক      
কেমন হলো বাংলাদেশ ফুটবল দলের অ্যাওয়ে জার্সি?
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 17 March, 2025
কেমন হলো বাংলাদেশ ফুটবল দলের অ্যাওয়ে জার্সি?

কেমন হলো বাংলাদেশ ফুটবল দলের অ্যাওয়ে জার্সি?

প্রথমবারের মতো আনুষ্ঠানিক কিট স্পন্সর পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দেশীয় স্পোর্টস ব্র্যান্ড ‘দৌড়’ এবার থেকে জাতীয় দলের কিট স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। দেশের বাইরে বা অ্যাওয়ে ম্যাচে এই জার্সি পরে খেলার কথা রয়েছে বাংলাদেশের।

তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বাংলাদেশ ফুটবল ফেডারশনের (বাফুফে) নতুন কমিটি চার মাসের মধ্যেই বাংলাদেশ নারী ও পুরুষ সিনিয়র-জুনিয়র সকল দলের জন্য প্রথমবারের মতো কিট স্পন্সর নিশ্চিত করেছে। চুক্তি স্বাক্ষরের পর প্রথম অ্যাওয়ে জার্সি প্রকাশ করেছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ‘দৌড়’। নতুন এই জার্সির দাম ১৪০০ টাকা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, এই জার্সির ডিজাইনে বাংলাদেশের সার্বিক পরিচয় চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। জার্সির নকশায় দেশের মানচিত্র, নদ-নদী, জাতীয় পতাকা এবং জাতীয় ফুল শাপলা অত্যন্ত অর্থবহ ও প্রতীকীভাবে সংযুক্ত করা হয়েছে।

জার্সির কেন্দ্রস্থলে নদীর রেখা বাংলাদেশের নদীবাহিত পরিচয়কে প্রতিফলিত করে, আর লালের ব্যবহার জাতীয় পতাকার উদীয়মান সূর্যকে তুলে ধরে। জার্সির হাতার ওপর শাপলা ও হিরার মোটিফটি খেলোয়াড়দের উৎসর্গ ও মূল্যবোধকে সম্মান জানায়। এর প্যাটার্নটি জ্যামিতিক ও ধারালো আকৃতিতে নকশা করা, যা আধুনিক নান্দনিকতা প্রদর্শন করে এবং খেলোয়াড়দের শক্তি ও দৃঢ়সংকল্পের প্রতীক হিসেবে কাজ করে।

জার্সির ডিজাইনার তাসমিত আফিয়াত আরনি জানিয়েছেন, পদ্মা, মেঘনা, যমুনা নদী এবং দেশের মানচিত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে এই নকশা তৈরি করা হয়েছে। বুকের বাঁ-পাশে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের লোগো এবং ডান পাশে স্পন্সর ব্র্যান্ড দৌড়ের লোগো স্থান পেয়েছে। নদী অববাহিকাকে ‘ভি’ আকৃতির নকশায় উপস্থাপন করা হয়েছে, যা বিজয়ের প্রতীক হিসেবে গণ্য করা যেতে পারে।

এই নতুন জার্সিটি বাংলাদেশ ফুটবল দলের ঐতিহ্য, দেশপ্রেম এবং ক্রীড়াবিদদের অবিচল চেতনার একটি শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে। অ্যাওয়ে জার্সিটি অফিসিয়ালি কেনা যাবে এই ঠিকানায়।

প্রসঙ্গত, এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের। খুব সম্ভবত সেই ম্যাচেই জামাল-হামজা চৌধুরীদের নতুন এই অ্যাওয়ে জার্সি পরে খেলতে দেখা যাবে!


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com