বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ ২০:০৪:১২ পিএম
শিরোনাম বগুড়ায় মম ইন য়ে সভায় চিত্রনায়ক হেলাল খান        রেসিং ট্র্যাকে পরিণত মুরাদনগরের নহল চৌমুহনী–বাখরাবাদ সড়ক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা       খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান       মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩       অধিনায়কদের সম্মানে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করছে বিসিবি       আরব সাগরে জাহাক্ষেপণাস্ত্র জ-বিধ্বংসী নিক্ষেপ পাকিস্তানের        লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ      
গাজায় হামলা চলবে, কোনো দয়া দেখাব না: জাতিসংঘের ইসরাইলি রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 18 March, 2025
যুদ্ধবিরতি উপেক্ষা করে পবিত্র রমজানে গাজার বিভিন্ন জায়গায় বিমান 
গাজায় হামলা চলবে, কোনো দয়া দেখাব না: জাতিসংঘের ইসরাইলি রাষ্ট্রদূত

গাজায় হামলা চলবে, কোনো দয়া দেখাব না: জাতিসংঘের ইসরাইলি রাষ্ট্রদূত

হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। এতে এখন পর্যন্ত ২৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর এই নৃশংস হামলার পক্ষে যুক্তি দিয়ে জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেছেন, ইসরায়েলি বিমান বাহিনী গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলা শুরু করেছে। আমরা আমাদের শত্রুদের প্রতি কোনো দয়া দেখাব না। আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের সব জিম্মির বাড়ি ফিরে না আসা পর্যন্ত ইসরায়েল থামবে না।

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

ড্যানি ড্যানন বলেন, আমরা নিরাপত্তা পরিষদের কাছে এটা স্পষ্ট করে বলব, যদি তারা গাজায় যুদ্ধ বন্ধ করতে চায়, তাহলে তাদের নিশ্চিত করতে হবে যে, জিম্মিরা ইসরায়েলে ফিরে আসছে।

তিনি আরও বলেন, আমরা তাদের ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (১৭ মার্চ) রাতে গাজার কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহ, গাজা সিটি, খান ইউনিস ও রাফাহ অঞ্চলের একাধিক স্থাপনায় ব্যাপক আকারে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী।

এতে আবাসিক ভবনসহ বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্তের পাশাপাশি হতাহত হয়েছেন অসংখ্য মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর অনুমোদনেই এই হামলার পরিকল্পনা বাস্তবায়ন করা হয় বলে জানা গেছে। এছাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেই ইসরায়েল এ হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস।

প্রসঙ্গত, চলতি বছরের ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পর থেকে গাজায় এটিই ইসরায়েলের সবচেয়ে বড় হামলা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com