শনিবার ১৪ মার্চ ২০২৬ ২২:০৩:০৮ পিএম
শিরোনাম রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক       ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য এর সৌজন্যে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ        আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই মালামালসহ চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার       ঘোড়াঘাটে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় গবাদি পশু বিতরণ       চুয়াডাঙ্গা দামুড়হুদায় বিধবা নারীকে কুপিয়ে গলা হত্যা       প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী       গলাচিপায় ন্যায্য মূল্যে জ্বালানি তেল বিক্রি করছে সরকারি অনুমোদিত ডিলার রাসেল ষ্টোর       
দল থেকে ছিটকে গিয়ে যা বললেন মেসি
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 18 March, 2025
দল থেকে ছিটকে গিয়ে যা বললেন মেসি

দল থেকে ছিটকে গিয়ে যা বললেন মেসি

চলতি মাসেই উরগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচ আছে আর্জেন্টিনার। তবে শেষ সময়ের ইনজুরিতে ছিটকে গিয়েছেন লিওনেল মেসি। স্কোয়াড ঘোষণার একদিন আগে যুক্তরাষ্ট্রের লিগে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন মেসি। 

স্কোয়াড ঘোষণার ২৪ ঘণ্টা আগেও মাঠে ছিলেন মেসি। আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে খেলেছেন পুরো ৯০ মিনিট। পেয়েছেন ১টি গোলও। এমন অবস্থায় মেসির না থাকাটাই বড় বিস্ময়। পরবর্তীতে জানা গেল এমএলএসের ওই ম্যাচেই ইনজুরিতে পড়েছেন মেসি। যে কারণে জায়গা হয়নি ২৫ জনের স্কোয়াডে। 

মেসির ক্লাব ইন্টার মায়ামির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে পায়ের অ্যাডাক্টর পেশির ইনজুরিতে পড়েছেন এলএমটেন। তবে গুরুতর কিছু নয়। লোয়ার গ্রেডের ইনজুরি তার। অর্থাৎ চাইলেই ২৫ মার্চে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে নামার ঝুঁকি নিতে পারতেন মেসি। তবে ক্যারিয়ারের কথা ভাবনায় রেখে এবং মেসির ওয়ার্কলোড বিবেচনায় তাকে আর রাখা হয়নি স্কোয়াডে। 

দল থেকে অপ্রত্যাশিতভাবে ছিটকে যাওয়ার পর একটা বার্তাও ইন্সটাগ্রামে দিয়েছেন মেসি। সেখানে বলেছেন, ‘আমি দুঃখিত যে জাতীয় দলের হয়ে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করতে যাচ্ছি। আমি আসলেই খেলতে চেয়েছিলাম কিন্তু একটা ছোট ইনজুরি মানে আমাকে কিছুটা বিশ্রাম নিতেই হবে। তাই আমি থাকতে পারছি না। আমি বাকি সব ভক্তদের মতোই সমর্থন করে যাব। এগিয়ে চলো আর্জেন্টিনা।’ 

এখন পর্যন্ত কনমেবল অঞ্চলে বিশ্বকাপের বাছাইয়ে সবার ওপরে থাকলেও সাম্প্রতিক সময়টাক আর্জেন্টনার খুব একটা ভাল কাটছে না। নিজেদের সবশেষ ৫ ম্যাচের মাঝে ২ ম্যাচেই হারতে হয়েছে তাদের। ১ ম্যাচে ছিল ড্র। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com