শুক্রবার ১০ এপ্রিল ২০২৬ ২০:০৪:৫৯ পিএম
শিরোনাম ২৬ লাখ টাকার ক্ষতি, নিঃস্ব জুতা কারখানার মালিক, সহায়তার আশায় দিন গুনছেন       ফেনীতে ৮ হাজার লিটার ভোজ্যতেল মজুদের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা        বিসিএস অডিট ক্যাডারের প্রথম ব্যাচের কর্মকর্তা কামরুল হাইয়ের ইন্তেকাল       দপ্তর সংস্থার প্রধানগণের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়       কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়কের কার্পেটিং না হওয়ায় বিপাকে ৫ হাজার পরিবার       দেশের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে রূপান্তর করতে হবে, যাতে তা ‘লার্নিং টু আর্নিং’ এর সংযোগকে আরও শক্তিশালী করেঃ শিক্ষা মন্ত্রী (প্রেস বিজ্ঞপ্তি)       প্রশাসনের অনুমতি ছাড়াই বেরোবিতে জোরপূর্বক রুম দখলের অভিযোগ বিএনসিসির বিরুদ্ধে      
ইতালি ফিরে গেছেন ফাহমিদুল, যা বললেন বাফুফে কোচ
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 18 March, 2025
ইতালি ফিরে গেছেন ফাহমিদুল, যা বললেন বাফুফে কোচ

ইতালি ফিরে গেছেন ফাহমিদুল, যা বললেন বাফুফে কোচ

 ফাহমিদুল ইসলাম। সংগৃহীত ছবি
এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচে অংশ নেওয়ার পরিকল্পনায় ছিলেন ফাহমিদুল ইসলাম। বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরাও তাকে নিয়ে আশাবাদী ছিলেন। তবে সৌদি আরবের প্রস্তুতি ক্যাম্প শেষ হওয়ার পর বাংলাদেশ দলের সঙ্গে ঢাকায় ফেরেননি এই তরুণ ফুটবলার। জানা গেছে, তিনি ইতালিতে ফিরে গেছেন।

রবিবার সকাল ৯টা ৩০ মিনিটে বাংলাদেশ দল ঢাকায় পৌঁছালেও ফাহমিদুল ছিলেন না দলের সঙ্গে। বয়সের কারণে কোচ কাবরেরা তাকে আপাতত জাতীয় দলের মূল পরিকল্পনা থেকে সরিয়ে রেখেছেন। তবে ইতালির চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া কালসিওতে খেলা এই মিডফিল্ডার এখনও বাফুফে’র নজরদারিতে রয়েছেন।

ফাহমিদুলের ফিরে যাওয়ার বিষয়ে দলের ম্যানেজার আমের খান বলেন, 'সে ইতালি ফিরে গেছে এবং আপাতত দলের সঙ্গে যোগ দিচ্ছে না। আসলে তার বয়স কম, এবং সে এখনও জাতীয় দলে খেলার জন্য পরিপক্ব হয়নি। তাকে আরও সময় দিতে হবে।'

এদিকে, বাংলাদেশ দলের জন্য আরও একটি দুঃসংবাদ হলো, ইনজুরির কারণে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে ভারতের বিপক্ষে খেলা হবে না সুশান্ত ত্রিপুরা ও পাপন সিংহের।

শিলংয়ে আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com