সোমবার ১১ মে ২০২৬ ০৪:০৫:১৭ এএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিকের ৫ বছরের সাজা        পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদান প্রদান করলেন জেলা প্রশাসক        চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আম চলতি মাসের শেষ সপ্তাহে বাজারে আসবে, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাগানপাড়া       গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন        উপজেলা ও পৌরসভা নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা        র‌্যাব-১২’র অভিযান, সলঙ্গায় হেরোইনসহ নারী মাদক সরবরাহকারী গ্রেফতার        কলাপাড়ার দেড়শ বছরের পুরোনো মসজিদে মুসল্লিদের দুর্ভোগ       
ঐতিহাসিক বদর দিবসে খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 18 March, 2025
ঐতিহাসিক বদর দিবসে খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঐতিহাসিক বদর দিবসে খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইসলামি বিপ্লবের মাধ্যমে গণআন্দোলন গড়ে তুলতে 
ঐতিহাসিক বদর দিবস উপলক্ষ্যে খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৭ই রমজান বাদ আসর কুষ্টিয়া মডেল মসজিদ কুঠিপাড়া হলরুমে খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার উদ্যোগে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিস কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও প্রবীণ সাংবাদিক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক সিরাজুল হক। এসময়
পবিত্র কোরআন শরীফ পাঠ করেন শফিউল আলম। আলোচনা সভায় বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান, মাওলানা মোঃ আজিম উদ্দিন, জিকে স্কুলের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ রেজাউল করিম,মোহাম্মদ আজিজুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা ও শহর এর সকল সদস্য উপস্থিত ছিলেন।
সর্বোপরি ঐতিহাসিক বদরের যুদ্ধ সম্পর্কে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে গঠনমূলক বিস্তর আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুফতি আব্দুল হামিদ। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com