মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ০২:১২:০৮ এএম
শিরোনাম আমদানির খবরে কমছে পিয়াজের দাম       সুষ্ঠু নির্বাচন উপহার দিতে না পারার কোনও কারণ নেই : শ্রম উপদেষ্টা        ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরাতে বিস্তৃত সংস্কার গ্রহণ করা হয়েছে : গভর্নর       বিএনপি ক্ষমতায় গেলে আবারও খাল খনন কর্মসূচি শুরু হবে : তারেক রহমান       কক্সবাজারের ৯ থানায় নতুন ওসির দায়িত্ব গ্রহণ        সুন্দরবনের কয়রায় কোস্ট গার্ডের পৃথক ২ টি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি জেলে উদ্ধার এবং হরিণের মাংসসহ শিকারি আটক       পাঁচ বছরের জন্য ইসির নিবন্ধন পেল ৮১ পর্যবেক্ষক সংস্থা      
স্পেনের প্রথম ফুটবলার হিসেবে রোজা রেখে খেলবেন ইয়ামাল
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 19 March, 2025
স্পেনের প্রথম ফুটবলার হিসেবে রোজা রেখে খেলবেন ইয়ামাল

স্পেনের প্রথম ফুটবলার হিসেবে রোজা রেখে খেলবেন ইয়ামাল

মাত্র ১৭ বছর বয়সেই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার অন্যতম সেনসেশনে পরিণত হয়েছেন লামিনে ইয়ামাল। যাদের হয়ে তিনি সপ্তাহখানেক আগে রোজা রেখেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে নেমেছিলেন। তার সেই রাতটাও কেটেছিল দারুণ, বেনফিকার বিপক্ষে ইয়ামাল করেছিলেন ১টি করে গোল ও অ্যাসিস্ট। ম্যাচের মাঝেই স্বল্প সময়ের বিরতিতে সেরেছিলেন ইফতার। এবার প্রথম কোনো ‘রোজাদার’ খেলোয়াড় হিসেবে তিনি স্পেন জাতীয় দলের হয়ে খেলতে নামবেন। 

আগামী ২০ ও ২৩ মার্চ ন্যাশন্স লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে স্পেন। যেখানে রোজা রেখে খেলার সিদ্ধান্ত নিয়েছেন বার্সা উইঙ্গার ইয়ামাল।

সংবাদমাধ্যম ট্রিবিউনা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, স্পেন ফুটবলের ইতিহাসে এমন নজির ঘটবে প্রথমবার। এর আগে গত বছরও জাতীয় দলের হয়ে রমজানে খেলেছিলেন ইয়ামাল। তবে সেবার রোজা রাখেননি তিনি।

২০২৪ সালেও অবশ্য রমজানের সময় আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল ইয়ামালের। সেই সময় ১৬ বছর বয়সী এই তারকা ‍উইঙ্গার রোজা রেখে খেলেননি। আবার লামিনের আগেও অবশ্য স্প্যানিশ দলের হয়ে খেলোয়াড়দের রোজা রেখে ম্যাচ খেলার নজির ছিল। তবে এবারই প্রথম জাতীয় দলের কেউ ধর্মীয় এই বিধি মেনেই মাঠে নামতে যাচ্ছে।

স্পেন জাতীয় দলের হয়ে এর আগেও অনেক মুসলিম ফুটবলার খেলেছিলেন। তাদের অনেকেই রোজা রাখতেন। তবে মুসলিমদের জন্য পবিত্র মাসের কথা বিবেচনায় রেখে আগে রমজানে জাতীয় দলের কোনো ম্যাচ রাখা হতো না বলে দাবি ট্রিবিউনা’র।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com