মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ১২:০৭:৪৮ পিএম
শিরোনাম ২০২৬ এর ফিফা বিশ্বকাপে সারাদেশে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ২০ জন, বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম       বরগুনার পাথরঘাটায় পৃথক হামলায় আহত ২, বরিশাল শেবাচিমে প্রেরণ       চট্টগ্রামে গণপরিবহনে নারী যাত্রীদের ভোগান্তি চরমে: প্রয়োজন সংরক্ষিত আসন বৃদ্ধি ও নারীবান্ধব বাস       ‘আওয়ারাপন ২’ সিনেমার গানে ফিরছেন অরিজিৎ       বিশ্বকাপ ফাইনালের পর মারামারি নিয়ে তদন্তে নেমেছে ফিফা       টানা দশম রাতের মতো যুক্তরাষ্ট্রের হামলা, দাঁতভাঙা পাল্টা জবাব ইরানের       শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সারোয়ার তুষার      
গাইবান্ধার প্রকৌশলীর কাছ থেকে জব্দ করা ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা
কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
Published : Wednesday, 19 March, 2025
গাইবান্ধার প্রকৌশলীর কাছ থেকে জব্দ করা ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা

গাইবান্ধার প্রকৌশলীর কাছ থেকে জব্দ করা ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা

নাটোরের সিংড়ায় একটি প্রাইভেটকার তল্লাশির সময় গাইবান্ধার এলজিইডি নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের গাড়ি থেকে জব্দ করা প্রায় ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) দুপুরে তদন্তকারী কর্মকর্তা জেলার সরকারি কোষাগারে (ট্রেজারী) জমা দেন।

এর আগে রোববার (১৬ মার্চ) বিকেলে সিংড়া আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান এই আদেশ দেন।

রোববার(১৬ মার্চ) দুপুরে সিংড়া থানার উপ পরিদর্শক তদন্তকারি কর্মকর্তা রাজু আহমেদ রাষ্ট্রীয় কোষাগারে জব্দ করা টাকা জমা দেওয়ার নির্দেশ চেয়ে আদালতে আবেদন করেন।

পুলিশ জানান, গত বৃহষ্পতিবার দিনগত রাত ২টার দিকে সিংড়া উপজেলার চলনবিল গেট এলাকায় নাটোর-সিংড়া মহাসড়কে যৌথবাহিনী গাড়ি তল্লাশির সময় গাইবান্ধার এলজিইডি নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের গাড়ি থেকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করে পুলিশ।
তিনি ওই টাকা তার জমি বিক্রির বলে দাবি করেন পুলিশের কাছে। তবে পুলিশের কাছে কোনো প্রমাণ দিতে পারেননি ওই কর্মকর্তা। এরপর শুক্রবার সন্ধায় ওই নির্বাহী কর্মকর্তা মুচলেকা দিয়ে ছাড়া পান। তদন্তকারী কর্মকর্তা রোববার দুপুরে সিংড়া আমলী আদালতে জব্দ করা টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন। পরে আদালত টাকাগুলো ব্যাংক কর্মকর্তাদের মাধ্যমে যাচাই করে আজ সোমবার দুপুরে জেলার সরকারি কোষাগারে (ট্রেজারী) জমা দেন।

সিংড়া আমলী আদালতের জিআরও নুরে আলম জানান, আদালত তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করেছেন। তদন্তকারী কর্মকর্তা জব্দকৃত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছেন। 

সিংড়া থানার ওসি মো. আসমাউল হক বলেন, তদন্তকারী কর্মকর্তা জব্দকৃত টাকা আজ জেলার সরকারি কোষাগারে (ট্রেজারী) জমা দিয়েছেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com