সোমবার ১৮ মে ২০২৬ ১২:০৫:৫৮ পিএম
শিরোনাম লালপুরে নবাগত ইউএনও মোঃ বরকত উল্লাহ’র যোগদান        ব্রাহ্মণবাড়িয়ায় কেঁরির ট্যাবলেট খেয়ে নারী-পুরুষের আত্মহত্যা        হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান              দুই মাসের মধ্যে আইনশৃঙ্খলা ও জনসেবায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে: আরএমপি কমিশনার        টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল ও ক্যাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১        ডুয়েটে পুলিশের সাথে শিবিরের সংঘর্ষ। পুলিশসহ ১০ আহত। নতুন ভিসিকে দায়িত্ব নিতে বাঁধা       
জেলে আরিয়ানকে বাঁচান আজাজ!
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 20 March, 2025

জেলে আরিয়ানকে বাঁচান আজাজ!

জেলে আরিয়ানকে বাঁচান আজাজ!

বিগ বসে অংশ নেওয়ার পর পরিচিতি পান আজাজ খান। এরপর তাকে আরও বেশ কিছু রিয়েলিটি শোতে দেখা গেছে। যদিও ২০২১ সালে একটি মাদক মামলায় গ্রেফতার হন আজাজ। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে জেলে থাকার সময়ের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। যেখানে উঠে এসেছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের কথা। 

আজাজ জানান, তারা একসঙ্গে মুম্বাইয়ের আর্থার রোড জেলে ছিলেন। সেখানে একাধিক বিপদের সম্মুখীন হয়েছিলেন শাহরুখপুত্র। আর সেসব বিপদের হাত থেকে আরিয়ানকে নাকি বাঁচিয়েছেন তিনি।

আজাজ খানকে ২০২১ সালে গ্রেফতারের পর যেই জেলে রাখা হয় সেখানে আরিয়ান খানও ছিলেন। তিনি জানান, এমন পরিবেশে খুব শোচনীয় অবস্থার মধ্যে ছিলেন আরিয়ান। ৩৫০০ হাজার আসামি ছিল ওখানে, তাদের মধ্যে থাকার অর্থ কোনও নিরাপত্তা না রাখা। 

সেই সময়ের স্মৃতি হাতড়ে আজাজ বলেন, ‘ওই সময় শাহরুখ খানের ছেলে আরিয়ান খানও জেলে ছিল। আমি ওকে সাহায্য করেছি। খাবারের পানি, সিগারেট পাঠাতাম। জেলে বসে এটুকুই কারও জন্য করা যায়। আমি ওকে গুণ্ডা মাফিয়াদের হাত থেকেও বাঁচিয়েছি। কারণ ও দারুণ বিপদে ছিল।’

এ বিষয়ে জানিয়ে রাখা ভালো, একটি মাদক মামলায় আরিয়ান খানকে কাস্টডিতে নেওয়া হয়েছিল। ২৬ দিন জেলে থাকার পর ২০২১ সালের ২৮ অক্টোবর জামিন পান তিনি। 

তবে আজিজ খান যে দাবিগুলো করেছেন সে বিষয়ে এখনও নিজের কোনও মতামত বা বক্তব্য জানাননি আরিয়ান খান। আগামীতে তার পরিচালিত প্রথম সিরিজ মুক্তি পেতে চলেছে। আপাতত সেটা নিয়েই যত ব্যস্ততা শাহরুখপুত্রের।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com