মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ১২:০৭:২৮ পিএম
শিরোনাম ২০২৬ এর ফিফা বিশ্বকাপে সারাদেশে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ২০ জন, বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম       বরগুনার পাথরঘাটায় পৃথক হামলায় আহত ২, বরিশাল শেবাচিমে প্রেরণ       চট্টগ্রামে গণপরিবহনে নারী যাত্রীদের ভোগান্তি চরমে: প্রয়োজন সংরক্ষিত আসন বৃদ্ধি ও নারীবান্ধব বাস       ‘আওয়ারাপন ২’ সিনেমার গানে ফিরছেন অরিজিৎ       বিশ্বকাপ ফাইনালের পর মারামারি নিয়ে তদন্তে নেমেছে ফিফা       টানা দশম রাতের মতো যুক্তরাষ্ট্রের হামলা, দাঁতভাঙা পাল্টা জবাব ইরানের       শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সারোয়ার তুষার      
লন্ডনেই ঈদ করবেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 20 March, 2025
লন্ডনেই ঈদ করবেন খালেদা জিয়া

লন্ডনেই ঈদ করবেন খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবার লন্ডনেই ঈদ পালন করবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক।

বুধবার (১৯ মার্চ) লন্ডনে ‘নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম, ইউকে’র পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে ঈদ করে যাওয়ার অনুরোধ করি। এতে তিনি সম্মতি জানিয়েছেন।

কবে নাগাদ খালেদা জিয়া দেশে ফিরতে পারেন এমন প্রশ্নের জবাবে চেয়ারপারসনের উপদেষ্টা জানান, ঈদের দুই সপ্তাহ পরে তিনি দেশের উদ্দেশে রওনা দিতে পারেন। বলা যায়, ১৫ এপ্রিলের আশেপাশে তিনি বাংলাদেশে ফিরবেন।


চিকিৎসকরাও সেভাবে প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে তিনি আরও বলেন, এখানে ফ্লাইটেরও একটা বিষয় আছে। সেক্ষেত্রেও দু-একদিন এদিক সেদিক হতে পারে। বক্তব্যে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনেরও প্রশংসা করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী হয়েছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত।

এরপর ৮ জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। ওইদিন লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সরাসরি তাকে বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে ১৭ দিন অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা নেয়ার পর তিনি তারেক রহমানের লন্ডনের বাসায় ওঠেন। বর্তমানে সেখানেই আছেন তিনি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com