মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ ০৩:০৩:৩৬ এএম
শিরোনাম পরিবার নিয়ে দেখা যাবে ’দম’        কুড়িগ্রামে বৃটিশ শাসন আমলে নির্মিত ঝুকিপুর্ন ব্রীজে ভারী যানবাহন চলাচলে নিষেধ থাকলেও চলছে অবাধে       "নতুন প্রত্যয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নেতৃত্বে বাছির জামাল"       তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন :জনপ্রশাসন উপদেষ্টা        মাওনা চৌরাস্তায় লক্ষ টাকার সিসিটিভি ও লাইট ব্যানারের আড়ালে নেই সিসিটিভি মনিটরিং       চুয়াডাঙ্গায় চাদাবাজির সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক       নকলায় সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ৪      
ডাকাতির সময় মেরিন ড্রাইভে জনতার হাতে ৩জন আটক
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 22 March, 2025
ডাকাতির সময় মেরিন ড্রাইভে জনতার হাতে ৩জন আটক
কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভে সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে ডাকাতির সময় তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। আজ শনিবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে টেকনাফ মেরিন ড্রাইভের মুন্ডার ডেইলে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের দরগাহ ছড়ার মো. রাকিব আহমেদ (২৭), একই ইউনিয়নের নতুন পল্লান পাড়া ধূমপারং বিলের ওমর ফারুক (৩০) ও হাতিয়ার ঘোনার মো. রুবেল।
 
 
ডাকাতির ঘটনায় ভুক্তভোগী নারী খুরশিদ বেগম বলেন, শনিবার দুপুরের দিকে টেকনাফ থেকে সিএনজিচালিত অটোরিকশায় আমরা চারজন বাড়ি ফিরছিলাম। পথে তিনজন যুবক মোটরসাইকেলে আমাদের পেছনে পেছনে আসতে থাকে। একপর্যায়ে মেরিন ড্রাইভের মুন্ডার ডেইল এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে দেয় তারা। পরে তারা আমাদের মারধর ও ছুরিকাঘাত করে এবং টাকা দিতে বলে। তখন স্থানীয় লোকজন ঘটনাটি দেখতে পেলে তিনজনকে মোটরসাইকেলসহ আটক করে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
 
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, শনিবার দুপুরে দিকে স্থানীয় লোকজন মেরিন ড্রাইভে তিন যুবককে আটক করেছে। পরে তারা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আটকদের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com