সোমবার ১৮ মে ২০২৬ ১২:০৫:১৩ পিএম
শিরোনাম লালপুরে নবাগত ইউএনও মোঃ বরকত উল্লাহ’র যোগদান        ব্রাহ্মণবাড়িয়ায় কেঁরির ট্যাবলেট খেয়ে নারী-পুরুষের আত্মহত্যা        হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান              দুই মাসের মধ্যে আইনশৃঙ্খলা ও জনসেবায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে: আরএমপি কমিশনার        টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল ও ক্যাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১        ডুয়েটে পুলিশের সাথে শিবিরের সংঘর্ষ। পুলিশসহ ১০ আহত। নতুন ভিসিকে দায়িত্ব নিতে বাঁধা       
সাবেক প্রতিমন্ত্রী চুমকির ফ্ল্যাট জব্দ, ২ কোটি ৩২ লাখ টাকা ফ্রিজ
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 23 March, 2025
সাবেক প্রতিমন্ত্রী চুমকির ফ্ল্যাট জব্দ, ২ কোটি ৩২ লাখ টাকা ফ্রিজ

সাবেক প্রতিমন্ত্রী চুমকির ফ্ল্যাট জব্দ, ২ কোটি ৩২ লাখ টাকা ফ্রিজ

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির নামে ঢাকার বনানীতে থাকা ৩০ লাখ ৫১ হাজার টাকা দলিলমূল্যের ৩ হাজার ১১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত। এছাড়া, তার পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। এসব হিসাবে মোট ২ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ৪৫৮ টাকা জমা রয়েছে।

আজ রবিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য জানান।

আদালত সূত্রে জানা গেছে, দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত সেটি মঞ্জুর করে।

আবেদনে বলা হয়েছে, তদন্তে মেহের আফরোজ চুমকির স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তার নামে অর্জিত স্থাবর বা অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তর করার সম্ভবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার নামে অর্জিত স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com