বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬ ২১:০১:৩৫ পিএম
শিরোনাম ঢাকা রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান ; চেতনা নাশক ঔষধ ও বোতলসহ হাতেনাতে অজ্ঞান পার্টির ৫ সদস্য গ্রেফতার        গাজীপুর কৃষি বিশ্ব বিদ্যালয়ে খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত        জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের জানাজা ও দাফন সম্পন্ন        মানুষকে ভোটদানে উৎসাহিত করতে প্রতিটি ইউনিয়নে একটা করে ভোটের রিকশার ব্যবস্থা করেছে সরকার -- রিজওয়ানা হাসান        ধর্মকে ব্যবহার না করে সোজাপথে রাজনীতি করুন : মির্জা ফখরুল       ‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না’       উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক      
অপহরণের ৬ দিন পর ব্যবসায়ী উদ্ধার, আটক ৫
নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া
Published : Sunday, 23 March, 2025
অপহরণের ৬ দিন পর ব্যবসায়ী উদ্ধার, আটক ৫

অপহরণের ৬ দিন পর ব্যবসায়ী উদ্ধার, আটক ৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে অপহৃত হন ব্যবসায়ী নয়ন দাস (২৬)। অবশেষে অপহরণের ছয়দিন পর তাকে উদ্ধার করেছে পুলিশ। 
শুক্রবার ভোরে রাজধানী যাত্রাবাড়ী এলাকা থেকে নয়নকে উদ্ধার করা হয়। একইসঙ্গে অপহরণ চক্রের পাঁচ সদস্যকে আটক করে পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গত ১৬ মার্চ সকালে উপজেলার ফান্দাউক ইউনিয়নে ফান্দাউক বাজারের দোকানে যান নয়ন। এ সময় একটি মাইক্রোবাসে করে কয়েকজন এসে ওই ব্যবসায়ীকে তার দোকান থেকে তুলে নিয়ে যায়। এরপর থেকে নয়নের খোঁজ পাওয়া যাচ্ছিল না।


অপহরণের পর থেকে চক্রটি নয়নের পরিবারের কাছে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বলে, মুক্তিপণের টাকা ১৭ মার্চ সকালের মধ্যে দিতে হবে, না হলে নয়নকে আর ফিরিয়ে দেওয়া হবে না।


ঘটনাটি জানার পর থেকেই নয়নকে উদ্ধারে অভিযানে নামে নাসিরনগর থানা পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণের ছয়দিন পর ভুক্তভোগীকে উদ্ধার করে তারা।


নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, ‘নয়ন দাসকে উদ্ধার করা হয়েছে। তাকে মারধর করা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আমাদের হেফাজতে রাখা হয়েছে। প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com