রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২:২৯ এএম
শিরোনাম লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি মোটরসাইকেল       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পথসভায় জনতার ঢল।       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন ও খাম্বা চুরি করে পালানো শক্তিই জামায়াতের শান্তিপূর্ণ প্রচারণায় হামলা চালাচ্ছে — ভিপি রিয়াজুল ইসলাম       নীলফামারীর জনসভা মঞ্চে তারেক রহমান       “মানুষ আগে, রাজনীতি পরে” এই প্রত্যয়ে ত্রিশালে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাতের ইশতেহার ঘোষণা       
ঈদের ছুটির কারণে চুয়াডাঙ্গার দর্শনা রেলওয়ে শুল্ক স্টেশনের কার্যক্রম টানা ৯ দিন বন্ধ থাকবে
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 27 March, 2025
ঈদের ছুটির কারণে চুয়াডাঙ্গার দর্শনা রেলওয়ে শুল্ক স্টেশনের কার্যক্রম টানা ৯ দিন বন্ধ থাকবে

ঈদের ছুটির কারণে চুয়াডাঙ্গার দর্শনা রেলওয়ে শুল্ক স্টেশনের কার্যক্রম টানা ৯ দিন বন্ধ থাকবে

ঈদের ছুটির কারনে চুয়াডাঙ্গার দর্শনা রেলওয়ে শুল্ক স্টেশনের কার্যক্রম টানা ৯ দিন বন্ধ থাকবে। পাসপোর্টধারী যাত্রী যাতায়াতের জন্য চালু থাকছে জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট। ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে বৃহস্পতিবার (২৭ মার্চ) থেকে শুক্রবার (৪ এপ্রিল) পর্যন্ত টানা ৯ দিন বন্ধ থাকবে দর্শনা রেলওয়ে শুল্ক স্টেশনের কার্যক্রম।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মির্জা কামরুল হক জানান, বৃহস্পতিবার (২৭ মার্চ) থেকে দর্শনা রেলওয়ে শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানী-রপ্তানী বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঈদের আগে ও পরে সবমিলিয়ে ৯ দিন বন্ধ থাকবে শুল্ক স্টেশনের কার্যক্রম। আগামী শুক্রবার ( ৪ এপ্রিল) ছুটি শেষ হবে এবং শনিবার (৫ এপ্রিল) থেকে পুনঃরায় রেলযোগে আমদানী-রপ্তানী শুরু হবে। তিনি আরও জানান,বর্তমানে দেশের অভ্যন্তরে ভারতের যে খালি ওয়াগনগুলো রয়েছে, সেগুলো ঈদের আগেই পর্যায়ক্রমে ফেরত পাঠানো হবে। কারন,ওয়াগনের জন্য ভারতকে একটি নির্দিষ্ট পরিমাণ ভাড়া দিতে হয়।

দর্শনার জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই রমজান জানান, ভারত ও বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল করার জন্য চেকপোস্টের কার্যক্রম চালু থাকবে। এমনকি ঈদের দিনও এ কার্যক্রমের কোন ব্যপ্তয় ঘটবে না। কার্যক্রম চালু রাখার স্বার্থে কিছু জনবল এ সময় দায়িত্ব পালন করবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com