শুক্রবার ১৫ মে ২০২৬ ১৯:০৫:৩৩ পিএম
শিরোনাম বগুড়ায় প্রশিকা’র আয়োজনে মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি কর্মসুচি অনুষ্ঠিত        শিক্ষা ও মানবসেবায় স্মরণীয় দানবীর আব্দুস সোবহান, পালিত হলো তার ২৬তম মৃত্যুবার্ষিকী        যানজটে থামল ভ্যান, থেমে গেল জীবন        যানজটে থামল ভ্যান, থেমে গেল জীবন        বগুড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে সাড়ে ২০লাখ টাকার চেক বিতরণ করলে জেলা প্রশাসক জাকির        গাজীপুরে পাঁচ খুনের অভিযুক্ত ফোরকানের ব্যাবহিত ফোন ও জামা কাপড় মিলল পদ্মা নদীতে        রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি       
তামিমকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 6 April, 2025
তামিমকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে বিশ্রামে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে এই খবর ছেপেছে বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যম।

সেখানে বলা হয়েছে, তামিমের সিঙ্গাপুরের ভিসা ও বিমানের টিকেট চূড়ান্ত। আগামী সোমবার সিঙ্গাপুরের একজন অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করবেন তামিম। সেখানে পরামর্শ নেওয়ার পাশাপাশি করাবেন শরীরের পূর্ণাঙ্গ স্বাস্থ্যপরীক্ষাও।

শুরুতে তামিমের থাইল্যান্ড যাওয়ার কথা থাকলেও পরিবারের সিদ্ধান্তে গন্তব্য বদলে গেছে।

গত ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন বুকে ব্যথা নিয়ে পাশের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি হন তামিম। এনজিওগ্রামে হার্টে ব্লক ধরা পড়ে। অবস্থা সংকটাপন্ন বিবেচনায় সেখানেই হার্টে রিং পরানো হয়।

এরপর সেখান থেকে নেওয়া যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। চার দিন পর বাসায় ফিরে রয়েছেন পূর্ণ বিশ্রামে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com