বুধবার ১৫ এপ্রিল ২০২৬ ১৮:০৪:৩৬ পিএম
শিরোনাম কুষ্টিয়া সীমান্তে ৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক-১       কুষ্টিয়ায় জামায়াত নেতার নামে ষড়যন্ত্রমূলক মামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন       সিংড়ায় ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব       শোভাযাত্রা আর সাংস্কৃতিক আয়োজনে জমল কলেজ ক্যাম্পাস       নওগাঁয় ২ লাখ ৬০ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা       পত্নীতলায় হজযাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত       রেল ডিজি আফজালের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল: নেপথ্যে বরখাস্তকৃত দুর্নীতিবাজ রমজান      
বছরও কুষ্টিয়ায় পেঁয়াজের বাম্পার ফলন
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 6 April, 2025
বছরও কুষ্টিয়ায় পেঁয়াজের বাম্পার ফলন

বছরও কুষ্টিয়ায় পেঁয়াজের বাম্পার ফলন

(চাহিদার তুলনায় ১ লাখ ৭৩ হাজার টন উদ্বৃত্ত)
কুষ্টিয়া জেলায় চলতি অর্থবছরে পেঁয়াজ চাষে বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকা ও কৃষি বিভাগের প্রত্যক্ষ সহযোগিতায় নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
চলতি মৌসুমে ১৩ হাজার ২৪২ হেক্টর জমিতে পেঁয়াজ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। বাস্তবে আবাদ হয়েছে ১৩ হাজার ৯৭৯ হেক্টর জমিতে। তবে বেসরকারি হিসেবে পেঁয়াজ চাষের পরিমাণ আরও বেশি বলে জানা গেছে। বর্তমানে কৃষকরা মাঠ থেকে পেঁয়াজ উত্তোলন ও তা পরিস্কার করে ঘরে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর কুষ্টিয়ায় পেঁয়াজের চাহিদা ৫০ হাজার মেট্রিক টন। অথচ উৎপাদিত হয়েছে প্রায় ২ লাখ ২৩ হাজার মেট্রিক টন, ফলে চাহিদার তুলনায় ১ লাখ ৭৩ হাজার মেট্রিক টন পেঁয়াজ উদ্বৃত্ত থাকবে।
চাষিরা জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার পেঁয়াজের বীজ ও চারার দাম কম থাকায় চাষে আগ্রহ বেড়েছে। তবে শ্রমিকের মজুরি, সেচ খরচ ও মাটি প্রস্তুতের ব্যয় বেড়ে যাওয়ায় তারা কিছুটা হতাশ। গত বছর যেখানে পেঁয়াজ বিক্রি হয়েছে ১২০ টাকা কেজিতে, সেখানে এবার তা বিক্রি হচ্ছে মাত্র ৩০ থেকে ৪০ টাকা কেজিতে। এতে করে অধিকাংশ কৃষক লাভের চেয়ে ক্ষতির মুখে পড়েছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়া জানায়, এ বছর কৃষকেরা ‘তাহেরপুরী’, ‘বারী পেঁয়াজ-১’, ‘কিংসুপার’ ও ‘মেটাল’ জাতের পেঁয়াজ চাষ করেছেন।
উপজেলা ভিত্তিক পেঁয়াজ আবাদ হচ্ছে—

 কুষ্টিয়া সদর: ২,২৩০ হেক্টর

 খোকসা: ২,৭৯৫ হেক্টর

  কুমারখালী: ৪,৯২০ হেক্টর  মিরপুর: ৫২৮ হেক্টর  ভেড়ামারা: ২৩৫ হেক্টর   দৌলতপুর: ৩,২৭১ হেক্টর

মাঠ পর্যায়ে কৃষকেরা জানান, বাস্তবে আবাদকৃত জমির পরিমাণ সরকারি তথ্যের চেয়েও বেশি।
চাষিরা আরও জানান, গেল বছর যে পেঁয়াজের বীজ ৬ থেকে ১০ হাজার টাকা কেজিতে বিক্রি হয়েছে, তা এবার ৩ থেকে ৪ হাজার টাকায় পাওয়া গেছে। চারার দামও কমেছে উল্লেখযোগ্যভাবে। উৎপাদন ব্যয় বিঘা প্রতি প্রায় ২৮ থেকে ৩২ হাজার টাকা। ভালো ফলনে বিঘা প্রতি ৪৫ থেকে ৬০ মণ পেঁয়াজ পাওয়া যাচ্ছে, যার বাজারমূল্য প্রায় ৪০ থেকে ৮০ হাজার টাকা।
কুষ্টিয়া শহরতলির বাড়াদী গ্রামের চাষি নরেশ আলী বলেন, “তিন বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছি। ফলন ভালো হলেও বাজারমূল্য কম হওয়ায় লাভ হচ্ছে না।”।
চাপড়া ইউনিয়নের চাষি মিজানুর বলেন, “বীজ ও চারার দাম কম ছিল। দেড় বিঘা জমিতে চাষ করেছি, পরিচর্যাও ভালো করেছি। আশা করছি ফলন ভালো হবে।”
কৃষি বিভাগ জানিয়েছে, কুষ্টিয়ার মাটি পেঁয়াজ চাষের জন্য অত্যন্ত উপযোগী। কৃষি কর্মকর্তারা নিয়মিত কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে থাকেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com