বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১৩:০৭:৫৩ পিএম
শিরোনাম পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের       টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত        বাউফলের কনকদিয়ায় শিশুদের মাদক সেবনের ভিডিও ভাইরাল,প্রতিরোধে পুলিশের কাউন্সিলিং       জয়ের উল্লাসেই নিভে গেল এক তরুণের প্রাণ: নেত্রকোণায় আনন্দ মিছিলের মর্মান্তিক পরিণতি       নোয়াখালীর উন্নয়নে এক টেবিলে প্রশাসন, শিক্ষাবিদ ও রাজনীতিকরা       স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ       হালুয়াঘাটে ছেলের দায়ের কোপে পিতার মৃত্যু      
সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ১৪ টাকা
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 15 April, 2025
সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ১৪ টাকা

সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ১৪ টাকা

দেশের বাজারে বাড়ানো হলো সয়াবিন তেলের দাম। তিন দফা বৈঠকের পর প্রতি লিটার সয়াবিন তেলের দাম বেড়েছে ১৪ টাকা। এতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৫ থেকে বেড়ে হয়েছে ১৮৯ টাকা।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয় পর্যালোচনা সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল কিনতে খরচ হবে ১৮৯ টাকা। এর আগে যা ছিল ১৭৫ টাকা। পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা, যা আগে ছিল ৮৫২ টাকা।

সচিবালয়ে তেলের দাম নিয়ে ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলন, ‘দেশের রাজস্ব আয় বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করার জন্য এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এটা সাময়িক সিদ্ধান্ত।’

এদিকে, এ দাম কার্যকর করতে গত রবিবার বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এর একদিন পরে একই দাম ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

আরও খবর

সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com