মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ ০৩:০৩:৪৬ এএম
শিরোনাম পরিবার নিয়ে দেখা যাবে ’দম’        কুড়িগ্রামে বৃটিশ শাসন আমলে নির্মিত ঝুকিপুর্ন ব্রীজে ভারী যানবাহন চলাচলে নিষেধ থাকলেও চলছে অবাধে       "নতুন প্রত্যয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নেতৃত্বে বাছির জামাল"       তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন :জনপ্রশাসন উপদেষ্টা        মাওনা চৌরাস্তায় লক্ষ টাকার সিসিটিভি ও লাইট ব্যানারের আড়ালে নেই সিসিটিভি মনিটরিং       চুয়াডাঙ্গায় চাদাবাজির সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক       নকলায় সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ৪      
ভারতীয় ধারাবাহিকে ইসলাম অবমাননা, নেটিজেনদের ক্ষোভ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 16 April, 2025
ভারতীয় ধারাবাহিকে ইসলাম অবমাননা, নেটিজেনদের ক্ষোভ প্রকাশ

ভারতীয় ধারাবাহিকে ইসলাম অবমাননা, নেটিজেনদের ক্ষোভ প্রকাশ

ইন্ডিয়ান বেসরকারি টেলিভিশন চ্যানেল জি টিভির জনপ্রিয় মেগা শো ‘ইশক সুবহান আল্লা’। জানা যায় শিঘ্রই এই সিরিয়ালটি দেখানো হবে পশ্চিমবঙ্গ ভিত্তিক ‘জি বাংলা’র পর্দায়। কিন্তু ধারাবাহিকটির বাংলা সংস্করণ প্রকাশ্যে আসতেই দানা বেঁধেছে তীব্র বিতর্কের। মেগার প্রোমোর কমেন্ট বক্সে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন দর্শকরা।

ধারাবাহিকে দেখা গেছে, অশান্ত, উতপ্ত একটা পরিবেশ। তার মাঝে নায়িকা ও তার বন্ধুরা আটকে যায়। উপায় না দেখে মুসলিম নায়কের কাছে নায়িকা ও তার বন্ধুরা মসজিদে আশ্রয় চায়। তবে মসজিদে আশ্রয় দেওয়ার পর নায়ক জানতে পারে, নায়িকার বন্ধুরা মুসলিম নয় বরং হিন্দু। এমন অবস্থায় বেশ কিছু কথাবার্তা হয়। আর তাদের সেই কথোপকোথনসহ মেগার প্রেক্ষাপট সবটা নিয়ে ক্ষোভ ঝাড়লেন নেটিজেনরা।

এক নেটিজেন কমেন্ট করেন, ‘এই সিরিয়ালটায় ইসলাম নিয়ে অনেক বাজে ধারণা দেখানো হয়েছে, ইসলামকে অপমান করা হয়েছে, তাই এই সিরিয়ালটা কেউ দেখবেন না।’ আর একজন লেখেন, ‘সুবহান আল্লা মানে কী তা কি এরা জানে? সিরিয়াল বানাচ্ছে। যে কোনও একটা নাম দিলেই হল নাকি? ইয়ার্কি হচ্ছে?’ এরপর আর এক নেটিজেন লেখেন, ‘এ কেমন মেগা? দয়া করে ইসলাম ধর্মকে এভাবে অপমান করবেন না।’
অন্যদিকে বর্তমানে ভারতের অস্থির পরিস্থিতির কথা তুলে ধরেন, ‘এই অস্থির আবহে এরকম সিরিয়াল দেখানোর খুব দরকার ছিল কি?’ আর এক নেটিজেন কমেন্ট করেন, ‘আল্লাহর নাম নিয়ে এই নাটক বানানোর অধিকার আপনাদের কে দিয়েছে?’ আর একজন লেখেন, ‘এটাই দেখা বাকি ছিল। এবার ষোলো কলা পূর্ণ হল।

বির্তকিত এই ধারাবাহিকে ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগ এনে আদালতে মামলা করেছে মুম্বাইভিত্তিক ইসলামিক সংস্থা রেজা অ্যাকাডেমি। মামলাটি পরিচালনা করছেন আইনজীবী হিতেশ সি সোনি।

এ বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে আইনজীবী বলেছেন, ‘ভিজ্যুয়াল মিডিয়া খুবই কার্যকর এবং শিশুদের ওপর এর অনেক প্রভাব পড়ে। তাই এটি শুধু একটি সম্প্রদায়ের বিষয় নয়, আমরা সাধারণ মানুষের ধারণার বিষয়েও উদ্বিগ্ন। এই ধারাবাহিকটি প্রকৃতিগতভাবে খুবই উস্কানিমূলক এবং আমরা এর সম্প্রচার বন্ধের দাবি জানাচ্ছি।

এছাড়াও দায়ের করা ওই মামলায় অভিযোগ করা হয়, এই ধারাবাহিকটি ‘ইসলামকে খারাপভাবে উপস্থাপন করছে, পুরো সিরিয়ালের চিত্রনাট্য এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মনে হয় ইসলাম ধর্মের অনেক পরিবর্তন, সংস্কার ও সংশোধনের প্রয়োজন। সিরিয়ালটির অভিনেতা-অভিনেত্রীদের সংলাপ থেকে শুরু করে কিছু দৃশ্য এবং চরিত্রায়ণ পর্যন্ত ২০টি বিভিন্ন বিষয়ে তাদের আপত্তির কথা বিস্তারিতভাবে জানিয়েছেন।
সংস্থাটির ভারতীয় দণ্ডবিধির ১২৪এ, ১৫৩এ, ১৫৩বি, ৫০৪, ২৯২ এবং ২৯৫এ ধারার অধীনে অভিযোগ দায়ের করেছে এবং ফৌজদারি কার্যবিধির ৯৫ ধারার অধীনে ধারাবাহিকটির সম্প্রচার বন্ধের দাবি জানিয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com