| শিরোনাম |
|
অবসরে হলে গিয়ে ‘বরবাদ’ দেখলেন ক্রিকেটার নাফিস ইকবাল-মিরাজরা
নিজস্ব প্রতিবেদক :
|
|
অবসরে হলে গিয়ে ‘বরবাদ’ দেখলেন ক্রিকেটার নাফিস ইকবাল-মিরাজরা সিনেমার প্রতি ভালোবাসা থেকে ‘বরবাদ’ দেখতে গেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একঝাঁক তারকা ক্রিকেটার। বুধবার আজ দুপুর ১২টায় গ্রান্ড সিলেট মুভি থিয়েটারে ‘বরবাদ’ শো দেখেন তারা। সিনেমা দেখা শেষে শাকিব খানের পোস্টারের সামনে ছবিতে তুলেছেন ক্রিকেটাররা। ছবিতে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, টিম অপরেশন্স নাফিস ইকবাল খান, সহকারী সিনিয়র কোচ সালাউদ্দিন আহমেদকে দেখা যাচ্ছে। তাদের সঙ্গে ছিলেন জাতীয় দলের ক্যাম্পইনে অংশ নেওয়া আরও কয়েকজন খেলোয়াড়। ছবি ক্যাকশনে গ্রান্ড সিলেট মুভি থিয়েটারের লিখেছে, ‘অবসর সময়ে বাংলা সিনেমা দেখে মুগ্ধ বাংলাদেশ ক্রিকেট টিম। সবাই বাংলা সিনেমা হলে গিয়ে দেখি, বাংলা সিনেমার উন্নয়নে পাশে থাকি।’ ‘বরবাদ’ নির্মাণ করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে শাকিব ফের জুটি বেঁধেছেন ইধিকা পালের সঙ্গে। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ। |