মঙ্গলবার ৯ জুন ২০২৬ ০৫:০৬:০৩ এএম
শিরোনাম সুন্দরবনের উপকূলে বারোমাসি কাটিমন আমের বিপ্লব কৃষক মুকুলের সফলতায় বদলে যাচ্ছে কৃষির চিত্র       ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পাঁচজন গ্রেপ্তার        চট্টগ্রাম নগর যুবদলের আনন্দ মিছিল       এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি       জিয়ার শাহাদত বার্ষিকীতে বগুড়ায় আইনজীবী ফোরমের দোয়া ও খাদ্য বিতরণ       হাদি হত্যার সঙ্গে কারা জড়িত তা স্পস্ট করা রাষ্ট্রের দায়িত্ব-বোন মাছুমা হাদি       প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে: খাদ্য প্রতিমন্ত্রী      
বজ্রপাতের সময় বাইরে থাকলে কী করবেন? রইল সহজ পরামর্শ
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 17 April, 2025

বজ্রপাতের সময় বাইরে থাকলে কী করবেন? রইল সহজ পরামর্শ

বজ্রপাতের সময় বাইরে থাকলে কী করবেন? রইল সহজ পরামর্শ

সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাত আমাদের দেশের জন্য এক ধরনের প্রাকৃতিক দুর্যোগে পরিণত হয়েছে। প্রতিবছর বজ্রপাতে বহু মানুষের মৃত্যু ঘটে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই কৃষক, জেলে ও দিনমজুরযারা খোলা জায়গায় কাজ করতে গিয়ে ঝুঁকিতে পড়েন। যদি আপনি বজ্রপাতের সময় বাইরে থাকেন, তাহলে কিভাবে নিরাপদে থাকবেন, সেই বিষয়ে জেনে নিন কয়েকটি দরকারি পরামর্শ।

যত দ্রুত সম্ভব ভেতরে চলে যান
বজ্রপাতের সময় সবচেয়ে নিরাপদ জায়গা হলো কোনো ঘরের ভেতর বা গাড়ির ভেতরে থাকা।
বাইরে খোলা জায়গায় থাকা একেবারেই ঠিক নয়। যদি কাছাকাছি কোনো বাড়ি বা গাড়ি থাকে, তাহলে দ্রুত সেদিকে যান। 

নিচু জায়গায় যান
বজ্রপাত সাধারণত উঁচু জায়গায় বেশি আঘাত করে।

তাই নিজেকে যতটা সম্ভব নিচু রাখতে হবে। যদি আশপাশে কোনো আশ্রয় না থাকে, তাহলে কোনো নিচু জায়গায় বসে থাকুন। পাহাড়ে থাকলে যত দ্রুত সম্ভব নিচে নেমে আসুন। বড় খোলা জায়গা বা একা একটা গাছের নিচে থাকবেন না।

বজ্রপাতের সময় গাড়ি অনেকটা নিরাপদ
বাড়ির মতো নিরাপদ না হলেও, গাড়ির ভেতর থাকা বাইরে থাকার চেয়ে অনেক ভালো। অনেকে মনে করেন, গাড়ির টায়ারের রাবার বা জানালার রাবার সুরক্ষা দেয়, কিন্তু আসলে গাড়ির ধাতব শরীর বজ্রপাতের বিদ্যুৎ চারদিকে ছড়িয়ে মাটিতে নামিয়ে দেয়।

পানির ধারে থাকবেন না
অনেকে ভাবেন, পানিতে বজ্রপাত পড়ে বেশি। কিন্তু আসলে পানি ভালোভাবে বিদ্যুৎ পরিবাহিতা কর, তাই কাছাকাছি বজ্রপাত হলেও আপনি বিদ্যুৎস্পৃষ্ট হতে পারেন। সাগর, নদী, পুকুর, সুইমিংপুল থেকে দূরে থাকুন।

বজ্রপাত শুরু হলে সঙ্গে সঙ্গে পানি থেকে উঠে যাবেন।

তাঁবু বা প্যাভিলিয়নে আশ্রয় নেবেন না
বহু মানুষ ক্যাম্পিংয়ে গেলে তাঁবু বা খোলা ছাউনির নিচে আশ্রয় নেন। কিন্তু এতে রক্ষা পাওয়া যায় না। তাঁবু বা প্যাভিলিয়নের ধাতব ফ্রেম বিদ্যুৎ টেনে আনতে পারে, যা বিপজ্জনক।

বাইরে যাওয়ার আগে আবহাওয়ার খবর দেখে নিন
যদি আপনি জানেন দিনের অনেকটা সময় বাইরে থাকতে হবে, তাহলে আগেই আবহাওয়ার খবর দেখে নিন। বিশেষ করে যদি আপনি শহর থেকে দূরে যান, তাহলে সেই এলাকার পূর্বাভাসও দেখে নিন। বজ্রপাতের সম্ভাবনা থাকলে প্রস্তুত হয়ে বের হন।

বজ্রপাতের আওয়াজ শুনলেই নিরাপদ আশ্রয়ে যান
অনেকে ভাবেন, খুব কাছে বজ্রপাত না হলে সমস্যা নেই। কিন্তু বজ্রপাত অনেক দূর থেকেও মানুষকে আঘাত করতে পারে। যদি আপনি বজ্রের শব্দ শুনতে পান,
তাহলে আপনি ঝুঁকিতে আছেন। বৃষ্টি না হলেও আশ্রয় নেওয়া উচিত।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com