শুক্রবার ১৫ মে ২০২৬ ২০:০৫:১৯ পিএম
শিরোনাম বগুড়ায় প্রশিকা’র আয়োজনে মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি কর্মসুচি অনুষ্ঠিত        শিক্ষা ও মানবসেবায় স্মরণীয় দানবীর আব্দুস সোবহান, পালিত হলো তার ২৬তম মৃত্যুবার্ষিকী        যানজটে থামল ভ্যান, থেমে গেল জীবন        যানজটে থামল ভ্যান, থেমে গেল জীবন        বগুড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে সাড়ে ২০লাখ টাকার চেক বিতরণ করলে জেলা প্রশাসক জাকির        গাজীপুরে পাঁচ খুনের অভিযুক্ত ফোরকানের ব্যাবহিত ফোন ও জামা কাপড় মিলল পদ্মা নদীতে        রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি       
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ও বজ্রপাতে তিনজন নিহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
Published : Thursday, 17 April, 2025
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ও বজ্রপাতে তিনজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ও বজ্রপাতে তিনজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি স্থানে বিদ্যুৎস্পৃষ্ট ও বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। কসবা উপজেলায় বিদ্যুৎস্পর্শে খায়ের মোল্লা ও জাকারিয়া মোল্লা এবং নবীনগর উপজেলায় বজ্রাঘাতে কৃষক আবদুল আউয়াল নিহত হন।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নতুনবাজার এলাকায় বিদ্যুৎচালিত মোটর দিয়ে পানি সেচকালে স্থানীয় মোল্লাবাড়ির আতিকুর রহমান মোল্লার পুত্র আবুল খায়ের মোল্লা (৪৫) ও একই এলাকার আবু তাহেরের ছেলে জাকারিয়া মোল্লা (২০) এবং জেলার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর বিলে বজ্রপাতে কুড়িঘর গ্রামের সুরুজ আলীর পুত্র আবদুল আউয়াল নিহত হন।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে ঘটনাস্থল পরিদর্শনকারী কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, '' গোপীনাথপুর নতুনবাজার এলাকায় মোল্লাবাড়ির ব্যাক্তি মালিকানাধীন একটি পুকুর সেচার কাজ চলছিলো। বৈদ্যুতিক মোটর দিয়ে পুকুরের পানি সেচার সময় দুপুরে ওই মোটরে কাজ করতে গিয়ে আবুল খায়ের ও জাকারিয়া নামের দু’জনেই বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকেই ঘোষণা করেন।''

অপরদিকে, নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আক্তারুজ্জামান স্থানীয়দের বরাত দিয়ে জানান, ''কুড়িঘর বিলে বোরো ধান কাটার কাজ করছিলো গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে আবদুল আউয়াল। গ্রামের পূর্ব পাশে অবস্থিত বিলে ধান কাটা শেষ করে বিলে গোসল করার সময় বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই আবদুল আউয়াল মারা যান৷'' 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com