রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০২:৪২ এএম
শিরোনাম লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি মোটরসাইকেল       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পথসভায় জনতার ঢল।       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন ও খাম্বা চুরি করে পালানো শক্তিই জামায়াতের শান্তিপূর্ণ প্রচারণায় হামলা চালাচ্ছে — ভিপি রিয়াজুল ইসলাম       নীলফামারীর জনসভা মঞ্চে তারেক রহমান       “মানুষ আগে, রাজনীতি পরে” এই প্রত্যয়ে ত্রিশালে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাতের ইশতেহার ঘোষণা       
ঢাবিতে সিট পড়ছে তবুও জবিতে এসে পরীক্ষা দিলেন রাবি ভর্তি পরীক্ষার্থী মুতারসিন আলি
জবি প্রতিনিধি
Published : Saturday, 19 April, 2025
ঢাবিতে সিট পড়ছে  তবুও জবিতে এসে পরীক্ষা দিলেন রাবি ভর্তি পরীক্ষার্থী মুতারসিন আলি

ঢাবিতে সিট পড়ছে তবুও জবিতে এসে পরীক্ষা দিলেন রাবি ভর্তি পরীক্ষার্থী মুতারসিন আলি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের  ২০২৪-২০২৫ সেশনে "এ"  ইউনিট ভর্তি পরীক্ষার দিনে মুতারসিন আলির  ঢাবিতে সিট পড়লেও  সে জবিতে 
৫ মিনিট পরে  এসে ভর্তি পরীক্ষার সুযোগ পেয়েছে। 


১৯ এপ্রিল, শনিবারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের "এ" ইউনিট ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়,জগন্নাথ বিশ্ববিদ্যালয়,খুলনা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ সময় মুতারসিন  আলী  নামের এক শিক্ষার্থীর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে  ভর্তি পরীক্ষার সিট পড়লেও সে ভুলক্রমে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার  ৫ মিনিট পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়। মুতারসিন আলির ভর্তি পরীক্ষার
রোল নং:৫৭২৩২৯৭ এবং  সে কয়রা কপোতাক্ষ  কলেজের শিক্ষার্থী। 



রেজিস্টার দপ্তর থেকে  এক কর্মকর্তা  বলেন, "বিএনসিসির কিছু ক্যাডেটরা  মুতারসিন  আলিকে আমাদের রেজিস্টার দপ্তরে নিয়ে আসে।তখন পরীক্ষার শুরুর পাঁচ মিনিট পরে হলেও আমরা মুতারসিন  আলিকে  ভর্তি পরীক্ষার সুযোগ দেয়। তাকে বাংলা বিভাগের ৩১৩ নম্বর রুমে বসে অন্যান্য শিক্ষার্থীদের সাথে পরীক্ষা নেওয়া হয়। তার আলাদাভাবে প্রেজেন্ট  নেওয়া  হয়েছে এবং আলাদাভাবে  উত্তরপত্র রাখতে বলা হয়েছে।"



রাবি ভর্তি পরীক্ষার্থী মুতারসিন আলী বলে,"আমি  ৫ মিনিট পরে আসছি, আমার ঢাকা বিশ্ববিদ্যালয় সিট পড়ছিল কিন্তু আমি ভুল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলে আসছি তখন বিএনসিসির কিছু ক্যাডেটরা আমাকে নিয়ে রেজিস্টার অফিসে নিয়ে যায়। সেখানে রেজিস্টার দপ্তর থেকে আমাকে বাংলা বিভাগের ৩১৩ রুমে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেয়। 
আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ ইউনিটে অনেক ভালো পরীক্ষা দিয়েছি। আশা করি আমার ভুলটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। "



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com