শনিবার ১৭ জানুয়ারি ২০২৬ ০৭:০১:৫৪ এএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদে সমাবেশ       খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন       দেশের চাবি আপনার হাতে" গণভোট জনসচেতনতা মূলক ও গলাচিপায় কনসার্ট অনুষ্ঠিত        দুদকের ফাঁদে ধরা বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মচারী        আনসার ভিডিপি সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালকের সাথে তুর্কি মহাকাশ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ        নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা       বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরার আকস্মিক মৃত্যু       
১ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 20 April, 2025
১ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

১ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

সিলেটে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। টস জিতে ব্যাটিংয়ে নেমে সতর্ক শুরু করেছিলেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। তবে বেশি দূর এগোতে পারেননি তারা। ৩১ থেকে ৩২ রানের মধ্যেই দুজনেই ফিরে যান সাজঘরে। সফরকারী পেসার ভিক্টর নিয়াউচির বলে দুজনেই উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন।

এর আগে প্রথম স্পেলে জিম্বাবুয়ের দুই পেসার ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা তেমন চ্যালেঞ্জ তৈরি করতে পারেননি। তাদের করা ৮ ওভারে আসে ২৪ রান। তবে নবম ওভারে আক্রমণে আসেন নিয়াউচি, আর তাতেই ঘটে বিপর্যয়। যদিও ওভারের প্রথম ৩ বলে এক নো বলসহ ৭ রান দিয়েছিলেন ডানহাতি এই পেসার।

চতুর্থ বলটিতে অফ স্টাম্পের বাইরে লেংথ বল ড্রাইভ করতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দেন সাদমান। বাঁহাতি এই ওপেনারের ব্যাট থেকে আসে ২৩ বলে এক চারে ১২ রান। এক ওভার বিরতির পর আবারও আক্রমণে এসে জয়কেও ফিরিয়ে দেন নিয়াউচি। তার গুড লেংথ ডেলিভারিতে উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দেন জয়, যিনি করেছিলেন ১৪ রান।

শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। এখন ব্যাট হাতে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। যদিও মুমিনুল একবার জীবন পেয়েছেন। তার গ্লাভস ছুঁয়ে বল উইকেটরক্ষকের হাতে গেলেও তালুবন্দি করতে পারেননি তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৪৭ রান। শান্ত ১২ এবং মুমিনুল ৩ রানে ব্যাট করছেন।

এই ম্যাচ দিয়ে টেস্ট দলে ফিরেছেন মুশফিকুর রহিম ও অধিনায়ক শান্ত। তারা দুজনেই শেষ টেস্ট সিরিজে ছিলেন না। জাকির হাসানের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন সাদমান ইসলাম। বাংলাদেশ একাদশে রয়েছেন তিন পেসার।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com