শনিবার ১৪ মার্চ ২০২৬ ২৩:০৩:০০ পিএম
শিরোনাম রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক       ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য এর সৌজন্যে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ        আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই মালামালসহ চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার       ঘোড়াঘাটে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় গবাদি পশু বিতরণ       চুয়াডাঙ্গা দামুড়হুদায় বিধবা নারীকে কুপিয়ে গলা হত্যা       প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী       গলাচিপায় ন্যায্য মূল্যে জ্বালানি তেল বিক্রি করছে সরকারি অনুমোদিত ডিলার রাসেল ষ্টোর       
লাঞ্চের পর সিলেটে বৃষ্টির বাগড়া
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 20 April, 2025
লাঞ্চের পর সিলেটে বৃষ্টির বাগড়া

লাঞ্চের পর সিলেটে বৃষ্টির বাগড়া

বৃষ্টির শঙ্কা থাকলেও সিলেট টেস্টের প্রথম দিনের সকালটা রৌদ্রোজ্জ্বল। লাঞ্চের আগ পর্যন্ত খেলা হয়েছে নির্বিঘ্নে। তবে লাঞ্চের পর বাগড়া দিয়েছে বৃষ্টি। ভেজা আউটফিল্ডের কারণে দ্বিতীয় সেশনের খেলা মাঠে গড়াতে দেরি হচ্ছে। 

রোববার (২০ এপ্রিল) দিনের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। ৩১ রানের জুটি গড়েন তারা।

তবে মাত্র ১ রানের ব্যবধানে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সাদমান ২৩ বলে ১২ ও জয় ৩৫ বলে ১৪ রান করে সাজঘরে ফিরে যান। এরপর শান্ত ও মুমিনুল মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন।

জিম্বাবুয়ের বোলারদের আর কোনো সুযোগ না দিয়ে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ২৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। শান্ত ৩০ ও মুমিনুল ২১ রানে অপরাজিত আছেন। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com