সোমবার ৮ জুন ২০২৬ ১৫:০৬:৩১ পিএম
শিরোনাম ভুয়া তথ্য প্রচারে ক্ষুব্ধ মিমি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি        ক্রিশ্চিয়ানো রোনালদো: ১.৪ বিলিয়ন ডলারের মালিক, কিন্তু মন পড়ে আছে ট্রফিতে!        সুগন্ধা নদী থেকে ফের অবৈধ ভাবে বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে তীরবর্তী মানুষ        নেত্রকোনায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু        কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের ‘পুশইন’ চেষ্টা ব্যর্থ বিজিবি ও এলাকাবাসীর সতর্ক অবস্থান        হরিপুর সীমান্তে ৪৮ ঘণ্টা পর ১১ বাংলাদেশিকে ফিরিয়ে নিল বিএসএফ        হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন       
জিম্বাবুয়ের বিপক্ষে দুই শও করতে পারল না বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 20 April, 2025
জিম্বাবুয়ের বিপক্ষে দুই শও করতে পারল না বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে দুই শও করতে পারল না বাংলাদেশ

সিলেটেও হতাশার ব্যাটিং বাংলাদেশের। সম্প্রতি টেস্ট ক্রিকেটে বাজে পারফরম্যান্স করা বাংলাদেশ ঘরের মাঠেও ব্যর্থ। সেটিও সাম্প্রতিক সময়ের পরিসংখ্যানে শক্তিমত্তায় পিছিয়ে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে।

প্রথম ইনিংসে ব্যাট করে মাত্র ১৯১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

সর্বশেষ ২০০১ সালে প্রতিপক্ষদের বিপক্ষে এমন দিন দেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২০০ রানের নিচে ঘরের মাঠে অলআউট হয়েছিল। সেদিন মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ১০৭ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।
 
দলের হয়ে আজ সর্বোচ্চ ৫৬ রান করেছেন মমিনুল হক।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে ৩১ রানের জুটি গড়েন মাহমুদুল হাসান জয় (১৪) এবং সাদমান ইসলাম (১২)। তবে ২ রানের ব্যবধানে দুজনই ফেরেন।
 
শুরুর সেই ধাক্কা সামাল দেন মমিনুল ও নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে ৬৬ রানের জুটি গড়ে।

৪০ রানে বাংলাদেশ অধিনায়ক শান্ত আউট হওয়ার পরেই এলোমেলো হয়ে যায় স্বাগতিকদের ব্যাটিং অর্ডার। একে একে ঘরে ফেরেন অন্য ব্যাটাররাও। এর মধ্যে ক্যারিয়ারের ২২তম ফিফটি করা মমিনুল ৫৬ রানের ইনিংসটি সাজিয়েছেন ৮ চার ও ১ ছক্কায়। দ্বিতীয় সেশনে তাই ৭০ রান তুলতেই বাংলাদেশ হারায় ৫ উইকেট।
 
শেষ দিকে ৪১ রানে জুটি গড়ে দুই শ ছুঁই ছুঁই স্কোর এনে দেন জাকের আলি অনিক ও হাসান মাহমুদ।

১৯ রান করা পেসার হাসানের বিপরীতে ২৮ রান করেন উইকেটরক্ষক জাকের। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৩ টি করে উইকেট নেন ব্লেসিং মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com