শুক্রবার ১৫ মে ২০২৬ ২০:০৫:৩৩ পিএম
শিরোনাম বগুড়ায় প্রশিকা’র আয়োজনে মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি কর্মসুচি অনুষ্ঠিত        শিক্ষা ও মানবসেবায় স্মরণীয় দানবীর আব্দুস সোবহান, পালিত হলো তার ২৬তম মৃত্যুবার্ষিকী        যানজটে থামল ভ্যান, থেমে গেল জীবন        যানজটে থামল ভ্যান, থেমে গেল জীবন        বগুড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে সাড়ে ২০লাখ টাকার চেক বিতরণ করলে জেলা প্রশাসক জাকির        গাজীপুরে পাঁচ খুনের অভিযুক্ত ফোরকানের ব্যাবহিত ফোন ও জামা কাপড় মিলল পদ্মা নদীতে        রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি       
স্বপ্ন পূরণ করে ইতিহাস গড়লেন বিজয়
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 20 April, 2025
স্বপ্ন পূরণ করে ইতিহাস গড়লেন বিজয়

স্বপ্ন পূরণ করে ইতিহাস গড়লেন বিজয়

মন থেকে চাইলে নাকি সব কিছু পাওয়া যায়। তার প্রমাণ আজ পাইলেন এনামুল হক বিজয়। ২০১৪ সালের ৮ এপ্রিল এমন ইচ্ছা প্রকাশ করেই নিজের ডাইরিতে একটা চিরকুট সেঁটে দিয়েছিলেন বিজয়।

হলুদ রঙ্গের সেই চিরকুটে বিজয় লিখছিলেন, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০টা।

সেই লেখা গত ফেব্রুয়ারিতে সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ সত্যি সত্যি পেয়ে গেছেন তিনি। সেটিও বছর শেষ হওয়ার ৮ মাস বাকি থাকতেই।
বিজয়ের সেঞ্চুরির ফিফটি হওয়াটা ছিল সময়ের অপেক্ষা।

কেননা গত ২৫ মার্চ ৪৯তম সেঞ্চুরি পেয়ে মাইলফলকের সামনে দ্বারপ্রান্তে দাঁড়ান তিনি। আজ লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে সব সংস্করণ মিলেয়ে ৫০ সেঞ্চুরির কীর্তি গড়লেন উইকেটরক্ষক ব্যাটার। সেটিও ছক্কা হাঁকিয়ে। প্রতিপক্ষের পেসার শরীফুল ইসলামকে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে হাঁকিয়ে।

স্বীকৃতি ক্রিকেটের ৫০ সেঞ্চুরির মধ্যে সবচেয়ে বেশি তিন অঙ্ক পেয়েছেন প্রথম শ্রেণির সংস্করণে। এই ফরম্যার্টে ২৪ সেঞ্চুরি করেছেন তিনি। বাকি সেঞ্চুরির মধ্যে ২৩ টি লিস্ট ‘এ’ সেঞ্চুরির বিপরীতে ৩ টি টি-টোয়েন্টিতে।

বিজয়ের স্বপ্ন পূরণের দিনে জিতেছে তার দল গাজী গ্রুপ ক্রিকেটার্স। তার ইতিহাস গড়া সেঞ্চুরিতে ৭ ‍উইকেটের জয় পেয়েছে।

১ ছক্কা ও ১০ চারে ১১০ রানে অপরাজিত থাকেন বিজয়। সুপার লিগের ম্যাচে তানজিদ হাসান তামিম (৬৮) ও সাইফ হাসানের (৫২) ফিফটিতে ২২৪ রানের লক্ষ্য দিয়েছিল রূপগঞ্জ।
দিনের অন্য খেলায় জয় পেয়েছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১২২ রানের ইনিংস খেলে মোহামেডানকে ৭ উইকেটের জয় এনে দিয়েছেন রনি তালুকদার। প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক টার্গেট দিয়েছিল ২৪১ রান। আবাহনী জয় পেয়েছে ৫০ রানের।

আগে ব্যাট করে পারভেজ হোসেন ইমনের ৮৩ রানের ইনিংসে ভর করে ২৭৮ রান করেছিল আবাহনী। লক্ষ্য তাড়া করতে নেমে ২২৮ রানে অলআউট হয় গুলশান ক্রিকেট ক্লাব। ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেও পরাজয় নিয়েই মাঠ ছেড়েছেন নিহাদুজ্জামান। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com