শনিবার ১৪ মার্চ ২০২৬ ২৩:০৩:৪৭ পিএম
শিরোনাম রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক       ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য এর সৌজন্যে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ        আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই মালামালসহ চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার       ঘোড়াঘাটে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় গবাদি পশু বিতরণ       চুয়াডাঙ্গা দামুড়হুদায় বিধবা নারীকে কুপিয়ে গলা হত্যা       প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী       গলাচিপায় ন্যায্য মূল্যে জ্বালানি তেল বিক্রি করছে সরকারি অনুমোদিত ডিলার রাসেল ষ্টোর       
ইসরায়েলি হামলায় গাজায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 21 April, 2025
ইসরায়েলি হামলায় গাজায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনির গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৩২ জন নিহত হয়েছে। এছাড়াও লেবাননে আরও দু’জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ১৮ মাসে গাজায় অন্তত ৫১ হাজার ২০১ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১৬ হাজার ৮৬৯ জন আহত হয়েছেন।

গাজা সরকারের গণমাধ্যম দপ্তর জানায়, নিহতের সংখ্যা বেড়ে ৬১ হাজার ৭০০ জনে দাঁড়িয়েছে। এছাড়াও ধ্বংসস্তূপের নিচে বহু নিখোঁজ মানুষ, যাদের মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, বনি সুহেলিয়া শহরে ইসরায়েলের সর্বশেষ হামলায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এর আগে তিনজনের নিহত হওয়ার খবর জানানো হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার তথাকথিত মানবিক অঞ্চল আল-মাওয়াসিতে একটি তাঁবুতে বোমা হামলা চালিয়ে অন্তত দু’জনকে হত্যা করেছে।

এদিকে ইসরায়েল দক্ষিণ লেবাননে একযোগে ব্যাপক হামলা চালিয়েছে। এতে অন্তত দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সূত্র : আল-জাজিরা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com