শনিবার ১৪ মার্চ ২০২৬ ২৩:০৩:৫৫ পিএম
শিরোনাম রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক       ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য এর সৌজন্যে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ        আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই মালামালসহ চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার       ঘোড়াঘাটে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় গবাদি পশু বিতরণ       চুয়াডাঙ্গা দামুড়হুদায় বিধবা নারীকে কুপিয়ে গলা হত্যা       প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী       গলাচিপায় ন্যায্য মূল্যে জ্বালানি তেল বিক্রি করছে সরকারি অনুমোদিত ডিলার রাসেল ষ্টোর       
নারায়ণগঞ্জে যুব ফেডারেশনের কমিটি গঠন
মাইনুল হাসান ফয়সাল
Published : Monday, 21 April, 2025
নারায়ণগঞ্জে যুব ফেডারেশনের কমিটি গঠন

নারায়ণগঞ্জে যুব ফেডারেশনের কমিটি গঠন

গত ১৯ এপ্রিল, শনিবার সকাল ১০ টায় শহরের চাষাঢ়াস্থ জেলা কার্যালয়ে বাংলাদেশ যুব ফেডারেশন নাঃগঞ্জ জেলার নবনির্বাচিত কমিটি গঠিত হয়। ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে ৩টি পদ কোঅপ্ট রাখা হয়। সাকিব হোসেন হৃদয়কে আহ্বায়ক, রাকিবুল ইসলাম ইফতিকে সদস্য সচিব এবং গাজী রাকিবুল ইসলাম হিমেলকে মুখপাত্র করে নাঃগঞ্জ জেলা কমিটি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ সুজন। এছাড়াও কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মোঃ রুবেল মোল্লা, যুগ্ম সদস্য সচিব আর এইচ পলাশ, দফতর সম্পাদক মোঃ আকাশ এবং প্রচার সম্পাদক হিসেবে শাকিব হাসান সানি নির্বাচিত হন। 

কমিটির বাকি সদস্যরা হলেন মোমেন হাসান প্রান্ত, মৌ রাণী দাস, রাকিব হোসেন, আব্দুর রহিম রাজু, কাজী মাশরাফি হোসেন, মিথুন শেখ ও দোলন দাস। কমিটি গঠনকালে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শুভ দেব, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির জেলার সদস্য সচিব মেহেদী হাসান উজ্জ্বল, প্রতিবেশ আন্দোলনের জেলার আহ্বায়ক রাইসুল রাব্বি। দেশের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা তৈরিতে রাষ্ট্রের ভূমিকা এবং সর্বোপরি যুবাদের নিয়ে সমৃদ্ধশালী দেশ গঠনের প্রত্যয় এসময় ব্যক্ত করেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com