সোমবার ১১ মে ২০২৬ ০৬:০৫:৪৮ এএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিকের ৫ বছরের সাজা        পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদান প্রদান করলেন জেলা প্রশাসক        চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আম চলতি মাসের শেষ সপ্তাহে বাজারে আসবে, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাগানপাড়া       গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন        উপজেলা ও পৌরসভা নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা        র‌্যাব-১২’র অভিযান, সলঙ্গায় হেরোইনসহ নারী মাদক সরবরাহকারী গ্রেফতার        কলাপাড়ার দেড়শ বছরের পুরোনো মসজিদে মুসল্লিদের দুর্ভোগ       
শেরপুরে অটো চালককে হত্যাকরে ছিনতাই
শেরপুর প্রতিনিধিঃ
Published : Monday, 21 April, 2025
শেরপুরে অটো চালককে হত্যাকরে ছিনতাই

শেরপুরে অটো চালককে হত্যাকরে ছিনতাই

শেরপুরে আব্দুল  লতিফ (৫৫) নামে এক অটো চালককে হত্যার পর তার অটোটি  ছিনতাই করে পালিয়েছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাতের কোনো এক সময়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। 
 
নিহত অটো চালক সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের জামতলী গ্রামের আব্দুর  মালেকের ছেলে এবং ৪ সন্তানের জনক।  

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার জামতলী গ্রামের বাসিন্দা আব্দুল  লতিফ প্রতিদিনের মতো তার ভাড়ায় চালিত অটো রিকশা নিয়ে বিভিন্নস্থানে যাত্রী পরিবহন করতে রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফিরে আসেন নি। এদিকে রোববার রাতের কোনো এক সময়ে ওই দুর্বৃত্তরা তার অটোটি ছিনতাই করতে কৌশলে তার অটোটি ভাড়া নিয়ে শেরপুর শ্রীবরদী সড়কের মির্জাপুর কান্দিপাড়া বিএম কলেজের পাশে একটি ধান ক্ষেতে নিয়ে  আব্দুল লতিফকে  হত্যা করে তার অটোটি ছিনতাই করে অজ্ঞাত স্থানে চলে যায়।  
সোমবার (২১ এপ্রিল) সকালে পথচারী ও এলাকাবাসী ওই ধান ক্ষেতের পাশে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ  আব্দুল করিম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম, ওসি তদন্ত জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল এসে অটো চালকের মরদেহ উদ্ধার করে। এদিকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে নিহত অটো চালকের  একমাত্র ছেলে মনিরুজ্জামান ঘটনাস্থল গিয়ে তার বাবার মরদেহ সনাক্ত করে। 

পুলিশের প্রাথমিক ধারণা, আব্দুল  লতিফকে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যার পর তার অটোটি ছিনতাই করে নিয়ে গেছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com