মঙ্গলবার ৯ জুন ২০২৬ ০৪:০৬:৫৪ এএম
শিরোনাম সুন্দরবনের উপকূলে বারোমাসি কাটিমন আমের বিপ্লব কৃষক মুকুলের সফলতায় বদলে যাচ্ছে কৃষির চিত্র       ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পাঁচজন গ্রেপ্তার        চট্টগ্রাম নগর যুবদলের আনন্দ মিছিল       এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি       জিয়ার শাহাদত বার্ষিকীতে বগুড়ায় আইনজীবী ফোরমের দোয়া ও খাদ্য বিতরণ       হাদি হত্যার সঙ্গে কারা জড়িত তা স্পস্ট করা রাষ্ট্রের দায়িত্ব-বোন মাছুমা হাদি       প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে: খাদ্য প্রতিমন্ত্রী      
গরমে ঘাম জমে চুল পড়ে যাচ্ছে? রইল সমাধান
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 29 April, 2025
গরমে ঘাম জমে চুল পড়ে যাচ্ছে? রইল সমাধান

গরমে ঘাম জমে চুল পড়ে যাচ্ছে? রইল সমাধান

গরমকালে চুলের যত্ন নেওয়া সত্যিই কঠিন বিষয়। রোদে বেরোলেই মাথায় ঘাম জমে, চুল হয়ে যায় চিটচিটে ও প্রাণহীন। নিয়মিত শ্যাম্পু করা সম্ভব না হওয়ায় চুল রুক্ষ ও দুর্বল হয়ে পড়ে। এর পাশাপাশি মাথার ত্বকে ব্রণ বা ফুসকুড়ির সমস্যাও দেখা দেয়

তাই এই সময় চুলের সঠিক যত্নে প্রয়োজন উপযুক্ত শ্যাম্পু এবং কিছু বাড়তি সতর্কতা। চলুন, জেনে নিই।
গরমকালে চুলের যত্নে যেসব শ্যাম্পু ব্যবহার করবেনঃ

১। সালফেট মুক্ত শ্যাম্পু বেছে নিন
শ্যাম্পু কেনার সময় খেয়াল করুন তাতে সোডিয়াম লরেথ সালফেট আছে কি না।
সালফেট চুলের প্রাকৃতিক আর্দ্রতা শুষে নেয়, ফলে চুল হয়ে পড়ে রুক্ষ। তাই সালফেট মুক্ত শ্যাম্পুই বেছে নেওয়া শ্রেয়।

২। ময়েশ্চারাইজারযুক্ত শ্যাম্পু ব্যবহার করুন
গরমকালে রাসায়নিকযুক্ত শ্যাম্পু এড়িয়ে চলা উচিত।ভেষজ উপাদানে তৈরি শ্যাম্পু—যেমন অ্যালো ভেরা, গ্লিসারিন, নারকেলের পানিযুক্ত শ্যাম্পু—চুলে প্রাকৃতিক আর্দ্রতা যোগায়।

৩। প্রাকৃতিক তেল ও বাটার সমৃদ্ধ শ্যাম্পু
অর্গান তেল, নারকেল তেল, অ্যাভোকাডো তেল বা রোজমেরি অয়েল সমৃদ্ধ শ্যাম্পু চুলে পুষ্টি জোগায়। সেই সঙ্গে শিয়া বাটার বা কোকোয়া বাটারযুক্ত শ্যাম্পু চুল রাখে নরম ও মসৃণ।

৪। প্রোটিন সমৃদ্ধ শ্যাম্পু বেছে নিন
চুলের জন্য কেরাটিন অত্যন্ত জরুরি। দূষণ ও রাসায়নিক ব্যবহারে এই প্রোটিন নষ্ট হয়।
হাইড্রোলাইজড সিল্ক বা কেরাটিনযুক্ত শ্যাম্পু চুলের প্রাকৃতিক গঠন বজায় রাখতে সাহায্য করে।

৫। পিএইচ ব্যালান্স বজায় রাখে এমন শ্যাম্পু
মাথার ত্বকের আদর্শ পিএইচ ৪.৫–৫.৫। তাই যেসব শ্যাম্পুতে অল্প পরিমাণ অ্যাপল সিডার ভিনেগার বা সাইট্রিক অ্যাসিড থাকে, তা ব্যবহার করা ভালো। এগুলো মাথার ত্বকে র‍্যাশ বা ব্রণ হওয়ার আশঙ্কা কমায়।

যদি শ্যাম্পুর পরেও চুল রুক্ষ লাগে, তবে সপ্তাহে দুইবার ব্যবহার করুন ঘরোয়া হেয়ার মাস্ক। যা লাগবে:
* ২ চা চামচ অলিভ অয়েল
* ১টি ডিম
* ২ চা চামচ অ্যাপল সিডার ভিনেগার

সব উপাদান মিশিয়ে চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। এটি চুলের রুক্ষতা কমাবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com