সোমবার ৮ জুন ২০২৬ ১৪:০৬:৪৪ পিএম
শিরোনাম ভুয়া তথ্য প্রচারে ক্ষুব্ধ মিমি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি        ক্রিশ্চিয়ানো রোনালদো: ১.৪ বিলিয়ন ডলারের মালিক, কিন্তু মন পড়ে আছে ট্রফিতে!        সুগন্ধা নদী থেকে ফের অবৈধ ভাবে বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে তীরবর্তী মানুষ        নেত্রকোনায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু        কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের ‘পুশইন’ চেষ্টা ব্যর্থ বিজিবি ও এলাকাবাসীর সতর্ক অবস্থান        হরিপুর সীমান্তে ৪৮ ঘণ্টা পর ১১ বাংলাদেশিকে ফিরিয়ে নিল বিএসএফ        হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন       
গরমে বেড়াতে যাওয়ার আগে ব্যাগে রাখুন ৬ জরুরি জিনিস
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 5 May, 2025
গরমে বেড়াতে যাওয়ার আগে ব্যাগে রাখুন ৬ জরুরি জিনিস

গরমে বেড়াতে যাওয়ার আগে ব্যাগে রাখুন ৬ জরুরি জিনিস

পাল্লা দিয়ে বাড়ছে গরম। আর এই সময়েই অনেকেই ছুটির ফাঁকে বেরিয়ে পড়েন ভ্রমণে। তবে গরমে ঘোরাঘুরির অভিজ্ঞতা আরামদায়ক করতে গেলে আগে থেকেই কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র গুছিয়ে নেওয়া প্রয়োজন। চলুন, দেখে নেওয়া যাক, কী কী রাখলে গরমে অসুবিধা কমবে।

প্রয়োজনীয় ওষুধপত্র

গরমে ডিহাইড্রেশন, আমাশয়, মাথাব্যথা বা সর্দি-কাশির মতো সমস্যায় ভোগার আশঙ্কা থাকে। তাই ওষুধের কিট ব্যাগে রাখা অত্যন্ত জরুরি।

পানির বোতল 

পর্যটনকেন্দ্রে পানি কিনতে খরচ বেশি পড়ে, আবার দুর্গম এলাকায় পানি সহজলভ্য নাও হতে পারে। তাই নিজের বোতল সঙ্গে রাখলে সুবিধা হবে।

পাওয়ার ব্যাংক

ফোনে নেভিগেশন, ছবি তোলা কিংবা প্রয়োজনীয় নথি দেখাতে চার্জ দ্রুত ফুরিয়ে যায়। তাই একাধিক পাওয়ার ব্যাংক রাখলে বিপদে পড়তে হবে না।

ইউনিভার্সাল অ্যাডাপ্টর

দেশ বা বিদেশ—যেখানেই যাওয়া হোক না কেন, মোবাইল, ক্যামেরা বা ল্যাপটপ চার্জ দেওয়ার জন্য একটি ইউনিভার্সাল পাওয়ার অ্যাডাপ্টর থাকলে ঝামেলা এড়ানো যাবে।

তোয়ালে ও ছাতা

এই সময় হঠাৎ বৃষ্টির সম্ভাবনা থাকে। রোদের হাত থেকেও বাঁচায় ছাতা। তাই ছোট তোয়ালে ও ছাতা অবশ্যই রাখার পরামর্শ দিচ্ছেন অভিজ্ঞরা।

সানস্ক্রিন

রোদের তেজ থেকে ত্বক বাঁচাতে সানস্ক্রিন অপরিহার্য, বিশেষত সমুদ্রসৈকতে। সঙ্গে রাখুন রোদচশমা, টিস্যু পেপার ও স্যানিটাইজার, যাতে জীবাণুর সংক্রমণ এড়ানো যায়।

গরমে স্বাস্থ্য ও আরামকে গুরুত্ব দিতে চাইলে, বেড়াতে বেরোনোর আগে ব্যাগে এই জিনিসগুলি রাখতেই হবে। তাহলেই গরমকে হার মানিয়ে উপভোগ করা যাবে নির্ভার ছুটি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com