বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ ২০:০৪:১৫ পিএম
শিরোনাম বগুড়ায় মম ইন য়ে সভায় চিত্রনায়ক হেলাল খান        রেসিং ট্র্যাকে পরিণত মুরাদনগরের নহল চৌমুহনী–বাখরাবাদ সড়ক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা       খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান       মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩       অধিনায়কদের সম্মানে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করছে বিসিবি       আরব সাগরে জাহাক্ষেপণাস্ত্র জ-বিধ্বংসী নিক্ষেপ পাকিস্তানের        লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ      
অস্ত্রোপচারের মাধ্যমে বিড়ালের মতো রূপ পাওয়ার চেষ্টা তরুণীর!
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 6 May, 2025
অস্ত্রোপচারের মাধ্যমে বিড়ালের মতো রূপ পাওয়ার চেষ্টা তরুণীর!
 
এক তরুণী নিজেকে বিড়ালের মতো রূপ দিতে চেয়েছিলেন অস্ত্রোপচারের মাধ্যমে! কিন্তু সেই চেষ্টায় ব্যর্থ হলেন তিনি। অস্ট্রিলীয় এই তরুণীর নতুন রূপ দেখে চমকে গেলেন সকলে! হইচই পড়ল নেটপাড়াতেও। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, নিজের চেহারা পরিবর্তনের জন্য অস্ত্রোপচার করানো ওই তরুণীর নাম জোলিন ডসন। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের বাসিন্দা তিনি। ২৯ বছর বয়সি জোলিন পেশায় একজন কন্টেন্ট ক্রিয়েটর।

প্রতিবেদন অনুযায়ী, খ্যাতি অর্জনের জন্য নিজেকে বিড়ালের রূপ দিতে চেয়েছিলেন জোলিন। নাকের ছিদ্র বড় এবং গালের হাড় তীক্ষ্ণ করার জন্য অস্ত্রোপচারে খরচ করেছিলেন ৬ লক্ষেরও বেশি টাকা। কিন্তু অস্ত্রোপচারের পর নিজের রূপ দেখে চমকে যান তিনি। এখন ভুগছেন অনুশোচনায়।

জোলিন জানিয়েছেন যে, অস্ত্রোপচার সফল হয়নি। নিজেকে বিড়ালের মতো দেখাতে গিয়ে তাকে যে এমন ফল ভুগতে হবে তাও তিনি বুঝতে পারেননি। জোলিনের কথায়, ‘খ্যাতি অর্জন করাই আমার উদ্দেশ্য ছিল। তাই চেয়েছিলাম আমাকে যেন বিড়ালের মতো দেখতে লাগে। কিন্তু ফল হয়েছে উল্টো। আমি বুঝতেই পারিনি যে, অস্ত্রোপচারের পর আমার মুখে এরকম প্রতিক্রিয়া দেখা দেবে। আমার মুখের নীচের অংশের গঠন পাল্টে গিয়েছে। জোলিন স্বীকার করেছেন যে, কেবল মনোযোগ আকর্ষণের জন্যই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। জোলিন আরও বলেছেন, আমি ভালো ভাবে জানি যে কতটা বোকামি করেছি। এই কারণে আমি যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছি। আর কোনদিন পরীক্ষামূলক অস্ত্রোপচারের কথা ভাবব না।

জোলিনের নতুন রূপ প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই পড়েছে। তার জন্য দুঃখপ্রকাশ করেছেন কেউ কেউ। কেউ কেউ আবার নিন্দাও করেছেন তাকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com