মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ ০৩:০৩:১৬ এএম
শিরোনাম পরিবার নিয়ে দেখা যাবে ’দম’        কুড়িগ্রামে বৃটিশ শাসন আমলে নির্মিত ঝুকিপুর্ন ব্রীজে ভারী যানবাহন চলাচলে নিষেধ থাকলেও চলছে অবাধে       "নতুন প্রত্যয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নেতৃত্বে বাছির জামাল"       তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন :জনপ্রশাসন উপদেষ্টা        মাওনা চৌরাস্তায় লক্ষ টাকার সিসিটিভি ও লাইট ব্যানারের আড়ালে নেই সিসিটিভি মনিটরিং       চুয়াডাঙ্গায় চাদাবাজির সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক       নকলায় সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ৪      
ফেনী জেলা আ.লীগের আইন সম্পাদক শাহজাহান গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 6 May, 2025
ফেনী জেলা আ.লীগের আইন সম্পাদক শাহজাহান গ্রেপ্তার

ফেনী জেলা আ.লীগের আইন সম্পাদক শাহজাহান গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ফেনী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. শাহজাহান সাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫ মে) রাতে শহরের শহীদ মিনার সংলগ্ন লাভ মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, অ্যাড. এম শাহজাহান সাজু ২০২৪ সালের ৪ আগস্ট মহিপালে ছাত্র-জনতা গণহত্যাসহ একাধিক মামলার আসামি। তিনি ফেনী জেলা যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি জেলার দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ফেনীর প্রয়াত গডফাদার জয়নাল আবদীন হাজারীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফুল ইসলাম জানান, সোমবার রাতে শহরের শহীদ মিনার সংলগ্ন লাভ মার্কেটের ব্যক্তিগত চেম্বার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com