সোমবার ১৮ মে ২০২৬ ১২:০৫:১১ পিএম
শিরোনাম লালপুরে নবাগত ইউএনও মোঃ বরকত উল্লাহ’র যোগদান        ব্রাহ্মণবাড়িয়ায় কেঁরির ট্যাবলেট খেয়ে নারী-পুরুষের আত্মহত্যা        হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান              দুই মাসের মধ্যে আইনশৃঙ্খলা ও জনসেবায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে: আরএমপি কমিশনার        টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল ও ক্যাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১        ডুয়েটে পুলিশের সাথে শিবিরের সংঘর্ষ। পুলিশসহ ১০ আহত। নতুন ভিসিকে দায়িত্ব নিতে বাঁধা       
ঠাকুরগাঁওয়ে ছেলের চাকরির জন্য টাকা দিয়ে সর্বস্বান্ত বাবার আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 6 May, 2025
ঠাকুরগাঁওয়ে ছেলের চাকরির জন্য টাকা দিয়ে সর্বস্বান্ত বাবার আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে ছেলের চাকরির জন্য টাকা দিয়ে সর্বস্বান্ত বাবার আত্মহত্যা

ঠাকুরগাঁও সদরে ছেলের চাকরির জন্য টাকা দিয়ে সর্বস্বান্ত মো. জামিরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির আত্মহত্যার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলার ২নং আখানগর ইউনিয়নের মধ্য ঝাড়গাও গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত জামিরুল ইসলাম ওই গ্রামের মৃত তশির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জামিরুল ইসলাম তার ছেলের চাকরির জন্য এলাকার এক ব্যক্তির কাছে দশ লক্ষ টাকা দিয়েছিলেন।

তবে, ওই ব্যক্তি চাকরি দিতেও ব্যর্থ হন এবং জামিরুলের দেওয়া টাকাও ফেরত দিতে পারেননি। এই ঘটনার কিছুদিন পর ওই ব্যক্তি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন।
এদিকে, ছেলের চাকরির জন্য বিপুল পরিমাণ টাকা খোয়া যাওয়ায় জামিরুল মানসিকভাবে ভেঙে পড়েন। চাকরি না হওয়ায় এবং টাকা ফেরত না আসায় জামিরুলকে তার পরিবারের সদস্যদের কাছে নানা তুচ্ছ তাচ্ছিল্য ও লাঞ্ছনা সহ্য করতে হতো।

এই মানসিক চাপ সহ্য করতে না পেরেই তিনি শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার সকালে স্থানীয়রা ক্ষেতের মাঝে কদম গাছে জামিরুলের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। 

এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com