বুধবার ১৩ মে ২০২৬ ১০:০৫:১৯ এএম
শিরোনাম গাসিক এ মাসব্যাপী কর মেলা উদ্বোধন প্রশাসকের বাজার পরিদর্শন        আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করল বিআরবি হসপিটালস        চুনারুঘাটের চা বাগানে এমপি ফয়সলের নেতৃত্বে চলছে উন্নয়ন কাজ        ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের আকস্মিক মিছিল, সর্বস্তরে সমালোচনার ঝড়        ধোবাউড়ায় নেতাই নদীতে ভ্রাম্যমাণ আদালত অবৈধ ড্রেজার উচ্ছেদে অভিযান        ডেমরায় রাজউক– নীরবতা, ইমারত পরিদর্শক মোঃ অমিত হাসান এর বিরুদ্ধে ঘুষ ও অসহযোগিতার অভিযোগ        নদীতে গোসলে নেমে নিখোঁজ প্রতিবন্ধী কিশোরীর মরদেহ উদ্ধার       
‘মাহফুজ-আসিফ আ. লীগ নিষিদ্ধ চান, কিন্তু কারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন’
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 8 May, 2025
‘মাহফুজ-আসিফ আ. লীগ নিষিদ্ধ চান, কিন্তু কারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন’

‘মাহফুজ-আসিফ আ. লীগ নিষিদ্ধ চান, কিন্তু কারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন’

এনিসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘মাহফুজ, আসিফ, নাহিদরা নিজেদের নিরাপত্তার স্বার্থেই আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ ঘোষণা চান। কিন্তু সে ক্ষেত্রে কারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন, তাদের চিহ্নিত করুন।’

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের বিচার প্রশ্নে যারা মাহফুজ আলমের ওপর ক্ষোভ ঝাড়ছেন, তারা হয় অন্যের খেলার ঘুঁটি হচ্ছেন, না হলে তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে।’
তিনি আরো বলেন, ‘মাহফুজ, আসিফ, নাহিদরা নিজেদের নিরাপত্তার স্বার্থেই লীগের বিচার ও নিষিদ্ধ ঘোষণা চান। কিন্তু সে ক্ষেত্রে কারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন, তাদের চিহ্নিত করুন। ’

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘মূল সমস্যা চিহ্নিত না করে, সে ব্যাপারে কথা না বলে ব্যক্তিগত ক্ষোভ, ঈর্ষা বা গোষ্ঠীগত স্বার্থোদ্ধারের জন্য যারা মাহফুজদের টার্গেট করছেন, আওয়ামী লীগ ফিরে আসার দায় নিতে হবে আপনাদেরও।’


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com