বুধবার ১৩ মে ২০২৬ ১০:০৫:৫৫ এএম
শিরোনাম গাসিক এ মাসব্যাপী কর মেলা উদ্বোধন প্রশাসকের বাজার পরিদর্শন        আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করল বিআরবি হসপিটালস        চুনারুঘাটের চা বাগানে এমপি ফয়সলের নেতৃত্বে চলছে উন্নয়ন কাজ        ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের আকস্মিক মিছিল, সর্বস্তরে সমালোচনার ঝড়        ধোবাউড়ায় নেতাই নদীতে ভ্রাম্যমাণ আদালত অবৈধ ড্রেজার উচ্ছেদে অভিযান        ডেমরায় রাজউক– নীরবতা, ইমারত পরিদর্শক মোঃ অমিত হাসান এর বিরুদ্ধে ঘুষ ও অসহযোগিতার অভিযোগ        নদীতে গোসলে নেমে নিখোঁজ প্রতিবন্ধী কিশোরীর মরদেহ উদ্ধার       
সোমালিয়ায় ভারি বৃষ্টির পর ভয়াবহ বন্যা, নিহত ৭
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 11 May, 2025
সোমালিয়ায় ভারি বৃষ্টির পর ভয়াবহ বন্যা, নিহত ৭

সোমালিয়ায় ভারি বৃষ্টির পর ভয়াবহ বন্যা, নিহত ৭

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ভারি বৃষ্টিপাতের পর সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ মে)  রাতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির স্থানীয় এক সরকারি কর্মকর্তা।

মোগাদিশুর মেয়রের মুখপাত্র সালেহ হাসান বলেন, ‘এখন পর্যন্ত সাতজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, যাদের মধ্যে দুইজন নারী রয়েছেন। বৃষ্টিতে নয়টি ঘর ভেঙে পড়েছে এবং ২০০টি পরিবার পানিবন্দি হয়েছে।’ তিনি আরো জানান, রাজধানীর অন্তত ছয়টি প্রধান সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে শহরের চলাচলে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে।
নিহতদের মধ্যে একজন শিশু ছিল, যার মরদেহ গতকাল শনিবার (১০ মে) শহরের একটি ভাঙা সড়কের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা নুরাদিন মোহাম্মদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ভেবেছিলাম পানি হয়তো ছেলেটাকে ভেসে নিয়ে আসবে, কিন্তু তা হয়নি। পরে সকালে বন্ধুদের নিয়ে হাতুড়ি আর কোদাল দিয়ে মাটি খুঁড়ে তার দেহ বের করি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com