বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১৩:০৭:০০ পিএম
শিরোনাম পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের       টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত        বাউফলের কনকদিয়ায় শিশুদের মাদক সেবনের ভিডিও ভাইরাল,প্রতিরোধে পুলিশের কাউন্সিলিং       জয়ের উল্লাসেই নিভে গেল এক তরুণের প্রাণ: নেত্রকোণায় আনন্দ মিছিলের মর্মান্তিক পরিণতি       নোয়াখালীর উন্নয়নে এক টেবিলে প্রশাসন, শিক্ষাবিদ ও রাজনীতিকরা       স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ       হালুয়াঘাটে ছেলের দায়ের কোপে পিতার মৃত্যু      
আশুগঞ্জে বিদেশি রিভলবার ও গুলিসহ একজন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:
Published : Sunday, 11 May, 2025
আশুগঞ্জে বিদেশি রিভলবার ও গুলিসহ একজন গ্রেফতার

আশুগঞ্জে বিদেশি রিভলবার ও গুলিসহ একজন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় র‍্যাব-৯ এর একটি বিশেষ অভিযানে বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।


শনিবার (১০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।


গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. ইমান উদ্দিন (৫৫)। তিনি দক্ষিণ তারুয়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।


রবিবার (১১ মে) র‍্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা দক্ষিণ তারুয়া এলাকায় অভিযান চালিয়ে ইমান উদ্দিনকে গ্রেফতার করেন। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি রিভলবার ও দুটি গুলি উদ্ধার করা হয়।


গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com