সোমবার ১৮ মে ২০২৬ ১২:০৫:৫১ পিএম
শিরোনাম লালপুরে নবাগত ইউএনও মোঃ বরকত উল্লাহ’র যোগদান        ব্রাহ্মণবাড়িয়ায় কেঁরির ট্যাবলেট খেয়ে নারী-পুরুষের আত্মহত্যা        হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান              দুই মাসের মধ্যে আইনশৃঙ্খলা ও জনসেবায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে: আরএমপি কমিশনার        টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল ও ক্যাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১        ডুয়েটে পুলিশের সাথে শিবিরের সংঘর্ষ। পুলিশসহ ১০ আহত। নতুন ভিসিকে দায়িত্ব নিতে বাঁধা       
সাইবার নিরাপত্তায় নিয়ে কাজ করছে পটুয়াখালীর শাওন
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 12 May, 2025
সাইবার নিরাপত্তায় নিয়ে কাজ করছে পটুয়াখালীর শাওন

সাইবার নিরাপত্তায় নিয়ে কাজ করছে পটুয়াখালীর শাওন

তথ্য প্রযুক্তির অবাধ বিচরণে এখন সাইবার আক্রমণ একটি আতংকের নাম। দেশের এবং দেশের বাহিরে অভ্যান্তরে অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠান সাইবার আক্রমন ঠেকাতে কাজ করে যাচ্ছেন। তাদের মতোই একজন হলো শাওন ইসলাম। শাওনের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী গ্রামে।শাওন লেখা পড়ার জন্য বর্তমানে অবস্থান করেছেন ঢাকায়। শাওন আবু জারগীফারি কলেজ মালিবাগ ঢাকায় পড়াশোনা করছেন।

শাওন জানান ২০১৯ সালে শাওনের ব্যক্তিগত ফেসবুক এ্যাকাউন্টটি হ্যাকড হয়ে গেলে তিনি হতাশ হয়ে পড়েন। তার পর থেকে তিনি তথ্যপ্রযুক্তির নিয়ে ঘাটাঘাটি করতে শুরু করেন। এক সময় শাওন হয়ে উঠেন একজন সফল সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ। সরকারের বিভিন্ন সংস্থা সহ বিভিন্ন বে-সরকারী প্রতিষ্ঠানে সাইবার নিরাপত্তা বিষয়ক কোন জটিলতায় পড়লে ডাক পড়ে তার।

শাওন ভারত সহ কয়েকটি দেশের বে-সরকারী আইটি এক্সপার্টদের সাথে শাওন দীর্ঘ দিন যাবৎ কাজ করে আসছেন বলে জানান। দেশের গন্ডি পেরিয়ে শাওন বিভিন্ন ব্যক্তিদের ফেসবুক আইডি রি-কভার, ওয়েব সাইট সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার নিরাপত্তা কাজ করে থাকেন। এছাড়াও ওয়েব সাইট নিরাপত্তা জোরদার করার জন্য আইটি সাপোর্ট দিয়ে যাচ্ছেন তিনি। শাওন ইতিমধ্যে অনেক উল্লেখযোগ্য কাজ করে সারা ফেলে দিয়েছেন।

তার নেতেৃত্বে বাংলাদেশ ও বিদেশে অবস্থানরত বিভিন্ন তরুণ কাজ করে যাচ্ছেন তথ্য প্রযুক্তির সহায়তা দেওয়ার জন্য। শাওন তার লক্ষ্য উদ্যেশ্যে নিয়ে তিনি বলেন, আমি দেশের জন্য কাজ করছি আমি সরকারের পাশে একসাথে কাজ করতে ইচ্ছুক। যদি আমি রাষ্ট্রীয় সহযোগিতা বা পৃষ্ঠপোষকতা পাই তাহলে আমি আমার সবুটুকু দিয়ে দেশের স্বার্থে ,দেশর সাইবার নিরাপত্তার স্বার্থে কাজ করে যাব।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com